হোম > খেলা > ক্রিকেট

বিসিবিতে তামিমের কমিটিতে কে কোন দায়িত্বে

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

আজ দ্বিতীয় বোর্ড সভায় হাজির হন তামিম ইকবাল। ছবি: বিসিবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দ্বিতীয়বারের মতো সাংবাদিকদের সামনে হাজির হলেন তামিম ইকবাল। এরই মধ্যে অ্যাডহক কমিটির সদস্যদের বিসিবির বিভিন্ন বিভাগের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে। তাঁদের নাম জানিয়েছেন তামিম।

বিসিবি নির্বাচন নিয়ে অভিযোগের ভিত্তিতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছিল জাতীয় ক্রীড়া পরিষদ। তদন্ত শেষে গত রোববার প্রতিবেদন জমা দেয় তদন্ত কমিটি। সেই প্রতিবেদনের ওপর ভিত্তি করে গতকাল আমিনুল ইসলাম বুলবুলের পরিচালনা পর্ষদকে বিলুপ্ত করে দেয় এনএসসি। এরপর তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা হয়।

বিসিবির ওয়ার্কিং কমিটি ও ফেসিলিটিজের দায়িত্ব পেয়েছেন তামিম। গেম ডেভেলপমেন্ট ও বিপিএল কমিটির প্রধানের দায়িত্ব পেয়েছেন ফাহিম সিনহা। রফিকুল ইসলাম বাবু—গ্রাউন্ডস; তানজিল চৌধুরী—এইজ গ্রুপ; সালমান ইস্পাহানী—মার্কেটিং ও ডিসিপ্লিন; রাশনা ইমাম—উইমেন্স উইং, মেডিকেল ও কমপ্লেইন কমিটি; ইসরাফিল খসরু—ফিন্যান্স ও ওয়েলফেয়ার; সায়েদ ইব্রাহিম আহমেদ—সিকিউরিটি এবং টেন্ডার ও পারচেজ; মিনহাজুল আবেদীন নান্নু—টুর্নামেন্ট কমিটি; মির্জা ইয়াসির—লজিস্টিকস এবং আতহার আলী খান সামলাবেন আম্পায়ার কমিটির দায়িত্ব।

ক্রিকেট অপারেশন্স কমিটির দায়িত্বে কাউকে রাখা হয়নি। বোর্ডের সবাই মিলেই এই দায়িত্ব সামলাবেন। এই প্রসঙ্গে তামিম বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি সবাই মিলে ক্রিকেট অপারেশন্সে এখন কাউকে নিয়োগ দিব না। যদি কোনো প্রশ্ন আসে ক্রিকেট অপারেশন্স থেকে, তখন সেটা আমরা বসে বোর্ডে সিদ্ধান্ত নেব।’

বিদ্যুৎ বাঁচাতে নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ দিনে

পিএসএলে রানার অভিষেক, অপেক্ষায় তামিম

তিন গ্লাস ওয়াইন পান করে গাড়ি চালিয়ে বিপাকে ওয়ার্নার

বিসিবি এখন বাপের দোয়া ক্রিকেট বোর্ড: সংসদে হাসনাত

তামিমকে অভিনন্দন জানালেন ভারতীয় বোর্ডের কর্মকর্তা

বুমরাকে পেটানো সূর্যবংশীর প্রশংসায় পঞ্চমুখ পান্ডিয়া

‘ভারতকে মনে করানোর দরকার ছিল, আমাদেরও মেরুদণ্ড আছে’

‘এখন বাংলাদেশে সবচেয়ে বড় সার্কাস চলছে ক্রিকেট বোর্ডে’

ভারতে আম্পায়ার খুনের অভিযোগে দর্শকের বিরুদ্ধে হত্যা মামলা

সরকার ক্রিকেটীয় স্বায়ত্তশাসনের গলায় ছুরি ধরেছে, আইসিসির হস্তক্ষেপ চেয়ে বুলবুল