ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সম্প্রচারের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে প্রকাশিত সংবাদ সঠিক নয় বলে জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
জার্মান ভিত্তিক সংবাদমাধ্যম ডয়চে ভেলে বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তথ্যমন্ত্রী বলেন, ‘আমাদের কাছে আইপিএল দেখানোর ব্যাপারে কোনো আবেদন নিয়ে কেউ আসেনি। খেলাধুলা নিয়ে আমরা রাজনীতি করতে চাই না৷ ফলে বিষয়গুলো বাণিজ্যিকভাবেই আমরা দেখব৷ কোনো চ্যানেল যদি আইপিএল দেখানোর জন্য আমাদের কাছে আবেদন করে আমরা ইতিবাচকভাবেই বিবেচনা করব।’
আজ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমরানুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইপিএল প্রচার বন্ধের বিষয়ে বিগত সরকারের সিদ্ধান্ত এখনো বহাল আছে। এ বিষয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ইতোমধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মতামত ও পরামর্শ চেয়ে পত্র প্রদান করেছে।
এতে আরো বলা হয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতেই এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
তথ্য মন্ত্রণালয় থেকে এমন বিজ্ঞপ্তি দিলেও বাংলাদেশ থেকে স্টার স্পোর্টসের সম্প্রচার ঠিকঠাকভাবেই দেখা যাচ্ছে।