হোম > খেলা > ক্রিকেট

‘তারকাখ্যাতি কাজে লাগিয়ে রাজনীতি করা উচিত না’

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

খেলা শেষে রাজনীতিতে যোগ দেওয়া উচিত বলে মনে করেন ফারুক আহমেদ। ছবি: বিসিবি

ক্রিকেটারদের রাজনীতিতে জড়ানোর ঘটনা নতুন কিছু নয়। তবে খেলোয়াড়দের খেলোয়াড়িজীবনে জড়াতে নিরুৎসাহিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর কথার সঙ্গে পুরোপুরি একমত বিসিবি সহসভাপতি ফারুক আহমেদ।

নিজ কার্যালয় শাপলা হলে আজ খেলোয়াড়দের মাসিক ভাতা দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সহসভাপতি ফারুক, সাবেক পরিচালক মাহবুব আনাম, সাবেক অধিনায়ক তামিম ইকবাল, বাফুফে সভাপতি তাবিথ আউয়ালসহ আরও অনেকেই ছিলেন। ক্রিকেটারদের আসলে খেলা চলাকালীন অবস্থায় রাজনীতিতে আসা উচিত না—প্রধানমন্ত্রী তারেক রহমানের কথার সঙ্গে একমত কি না এই প্রশ্নের উত্তরে ফারুক বলেন, ‘আমি অবশ্যই মনে করি একমত। দুইটা ব্যাপার। আমার ব্যক্তিগত অভিমত দিচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী তিনি তাঁরটা বলেছেন। আমি মনে করি তারকাখ্যাতিকে কাজে লাগিয়ে রাজনীতি করা উচিত না।’

ফারুকের মতে আইন করে খেলোয়াড়দের রাজনীতিতে আসা বন্ধ করে দেওয়া উচিত। বিসিবি সহসভাপতি বলেন, ‘রাজনীতি তো একটা মানুষের অধিকার। মনে করেন আপনি হয়তো কোনো না কোনো দলের সমর্থক। আপনি হয়তো কোনো দলের কর্মী না। আমাকে যদি বলেন, আমি একটা দলের সমর্থক, বাট আমি কিন্তু কোনো দলে নাম লেখাইনি। সো এরকম তো আপনি হবেনই, কেননা আপনার রাজনৈতিক মতাদর্শ থাকবে। তবে সত্যি আপনি যদি সিদ্ধান্ত গ্রহণের জায়গায় যেতে চান, খেলার সময় এটা একদম আইন করে বন্ধ করে দেওয়া উচিত। আমার মনে হয় তিনি যেটা বলেছেন আমি তাঁর সঙ্গে একমত।’

খেলা ছেড়ে বরং রাজনীতিতে যোগ দেওয়া উচিত বলে মনে করেন ফারুক। বিসিবি সহসভাপতি আজ সাংবাদিকদের বলেন, ‘খেলা ছাড়ার পরে রাজনীতিতে আসার দুনিয়ায় অনেক উদাহরণ আছে। আপনি খেলা ছাড়বেন, এক সময় রাজনীতি করবেন। আমাদের কিছু খেলোয়াড় যাঁরা এই সমস্যায় ভুগছেন— আপনারা সবাই জানেন। নাম বলার প্রয়োজন মনে করি না। এটা যাতে আর আমরা দেখতে না পাই।’

পাকিস্তান সিরিজ দিয়ে সাকিব আল হাসানের আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের কথা শোনা যাচ্ছিল ২৪ জানুয়ারির পর থেকেই। শেষ পর্যন্ত মার্চে তাঁকে ছাড়াই পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলেছে বাংলাদেশ। এবার বাংলাদেশে সীমিত ওভারের ক্রিকেটের সিরিজ খেলতে আসছে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড সিরিজ দিয়ে সাকিবের ফেরা নিয়েও চলছে নানা কথাবার্তা। এ ব্যাপারে প্রশ্ন করা হলে ফারুক বলেন, ‘আমার কাছে কোনো আপডেট নেই। ক্রিকেট অপারেশনস ভালো করে বলতে পারবে।’

২০২৪ সালের অক্টোবরে ভারতের বিপক্ষে কানপুর টেস্টের পর সাকিবকে আর দেখা যায়নি বাংলাদেশের ক্রিকেটে। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিত খেলেছেন তিনি। ১৭ এপ্রিল ওয়ানডে দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিপক্ষীয় সিরিজ। এই সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি হবে। ২ মে তৃতীয় টি-টোয়েন্টি দিয়ে শেষ হবে সিরিজ। এখন সাকিবের প্রত্যাবর্তন নিউজিল্যান্ড সিরিজে হবে কি না, সেটা সময়ই বলে দেবে।

দ্বিতীয় সারির দল নিয়ে বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড

‘পাটা এবং পুতার মাঝখানে পড়ে খেলোয়াড়-কোচ যেন ভর্তা না হয়ে যায়’

ঢাকার পাওনা টাকার নাটকে বিরক্ত বিসিবি

মোস্তাফিজের সতীর্থর সঙ্গে ‘বাজে আচরণের’ শাস্তি পেলেন পাকিস্তানি তারকা

কলকাতা অধিনায়কের মন্তব্যের জবাব দিল অস্ট্রেলিয়া

প্রেমিকাকে ২ কোটি ২০ লাখ টাকার মার্সিডিজ উপহার পান্ডিয়ার

বাংলাদেশে আইপিএল সম্প্রচারের চার বছরের চুক্তি বাতিল করল ভারতীয় প্রতিষ্ঠান

আফ্রিদি-রাজারা কেন হোটেল রুমে অতিথি এনেছিলেন

পিএসএলে বল টেম্পারিং বিতর্ক, শাস্তির মুখে মোস্তাফিজের সতীর্থ

লিগ আয়োজন করতে বিসিবিকে কোয়াবের চিঠি