হোম > রাজনীতি

রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেপ্তারের দাবি জানালেন নাহিদ ইসলাম

ময়মনসিংহ প্রতিনিধি

ইফতার মাহফিলে বক্তব্য দেন নাহিদ ইসলাম। ছবি: আজকের পত্রিকা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম বলেছেন, অবিলম্বে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অভিশংসনের মাধ্যমে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে এবং তাঁকে গ্রেপ্তারের আওতায় আনতে হবে। নাহিদের দাবি, রাষ্ট্রপতি শপথ ভঙ্গ করেছেন, তাঁর বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে এবং তিনি জুলাই গণহত্যায় নির্বিকার ছিলেন।

আজ শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর সার্কিট হাউস মাঠে এনসিপি বিভাগীয় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘নির্বাচনকে সম্মান জানিয়ে অনেক ইলেকশন ইঞ্জিনিয়ারিং হওয়া সত্ত্বেও আমরা সংসদে গিয়েছি। কারণ, এত কারচুপির পরও জনগণ আমাদের কয়েকজন সংসদ সদস্য নির্বাচিত করেছেন সংস্কার কার্যক্রমকে বাস্তবায়ন করার জন্য, উচ্চকক্ষকে বাস্তবায়ন করার জন্য এবং সংবিধান সংস্কার করার জন্য। আমরা সেই উদ্দেশ্য এবং ম্যান্ডেট নিয়ে সংসদে গিয়েছিলাম। আমরা বলেছিলাম ফ্যাসিস্টের দোসরমুক্ত সংসদ দেখতে চাই। কিন্তু দুঃখজনকভাবে এই সরকারের প্রথম সংসদ সুন্দরভাবে শুরু হলেও আমরা আন্তরিকতার সাথে অংশগ্রহণ করলেও দেখা গেল—ফ্যাসিবাদের দোসর রাষ্ট্রপতিকে বক্তব্য দিতে দেওয়া হলো। এটি করে জুলাই আকাঙ্ক্ষার ভিত্তিতে যে সংসদ, সেটার সাথে একধরনের প্রতারণা করা হলো। মাননীয় স্পিকারকে আমরা বলেছিলাম, রাষ্ট্রপতির বক্তব্যের বিষয়ে আমাদের বক্তব্য রয়েছে। কিন্তু আমাদের সে সুযোগ না দিয়ে তিনি রাষ্ট্রপতিকে বক্তব্য দিয়ে দিয়েছেন। এর ফলস্বরূপ আমরা প্রতিবাদ করে ওয়াকআউট করে চলে এসেছি।’

ইফতারপূর্ব অনুষ্ঠিত এ আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। এ সময় বিভাগীয় ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মিয়াজ মেহরাব তালুকদারের সভাপতিত্বে আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ড. আতিক মোজাহিদ এমপি, এনসিপির নেত্রী তানহা শান্তা, ডা. জাহিদুল ইসলাম, জাহিদ আহসান, খান তালাত মাহমুদ রাফি, আশিকিন আলম, ইকরাম এলাহী খান প্রমুখ।

মির্জা আব্বাসের মস্তিষ্কে দুই দফায় অস্ত্রোপচার

সব ক্ষেত্রে মেধার গুরুত্ব দেবে সরকার: মির্জা ফখরুল

রাজনৈতিক দলগুলো যুক্তরাষ্ট্রের তাঁবেদারির প্রশ্নে একমত হয়ে গেছে: এনপিএ

সংসদের শোকপ্রস্তাব থেকে যুদ্ধাপরাধীদের নাম প্রত্যাহারের দাবি ছাত্র ফেডারেশনের

নারী নিপীড়ন ও হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির দাবি সিপিবির

জাতীয় সংগীতের সময় বিরোধীদলীয় এমপিদের বসে থাকা নিয়ে যে ব্যাখ্যা দিলেন হান্নান মাসউদ

মস্তিষ্কে অস্ত্রোপচার শেষে আইসিইউতে মির্জা আব্বাস

অপারেশন থিয়েটারে মির্জা আব্বাস, মস্তিষ্কে অস্ত্রোপচার

আসিফের বিরুদ্ধে মামলার চেষ্টা পরিকল্পিত রাজনৈতিক আঘাত: নাহিদ ইসলাম

মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে যাচ্ছেন প্রধানমন্ত্রী