হোম > জাতীয়

কেরানীগঞ্জে কারখানায় আগুনে দগ্ধ দুজন বার্ন ইনস্টিটিউটে, দেখতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী

ঢামেক প্রতিবেদক

ছবি: সংগৃহীত

কেরানীগঞ্জ কদমতলী এলাকায় গ্যাস লাইটার তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ দুজনকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধ দুজনকে দেখতে গিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।

আজ শনিবার রাত ৯টার দিকে বার্ন ইনস্টিটিউটে যান স্বাস্থ্যমন্ত্রী এবং দগ্ধ রোগীর খোঁজখবর নেন। এ ছাড়া ভর্তিরত অন্য রোগীদেরও খোঁজ নেন। এ সময় বার্ন ইনস্টিটিউটের পরিচারক অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন উপস্থিত ছিলেন।

শনিবার (৪ এপ্রিল) বিকেলে দগ্ধ দুজনকে ভর্তি করা হয়। দগ্ধ ব্যক্তিরা হলেন কারখানার কর্মচারী আসিফ মোল্লা (১৬) ও জিসান (১৮)। তাঁদের দুজনের বাড়ি মাদারীপুর জেলায়।

পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, কেরানীগঞ্জের কদমতলী থেকে দুজন রোগী দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে জিসানের ২২ শতাংস ও আসিফের ১৫ শতাংস দগ্ধ হয়েছে। এ ছাড়া তাঁদের শ্বাসনালি ক্ষতিগস্ত হয়েছে। দুজনকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জ্বালানি সংকট মোকাবিলায় আজ থেকে দেশে নতুন সময়সূচি

অভিযোগ অনুসন্ধানে রেকর্ড দুদকের

৪০ হাজার লিটার তেল জব্দ, জরিমানা-মামলা

দুই কার্গো এলএনজি ও লাখ টন ডিজেল কিনবে সরকার

নতুন অফিস সূচির প্রজ্ঞাপন জারি

চড়ছে গরম, বাড়ছে লোডশেডিং

কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

পাহাড় মাপছে সরকার

স্পিকারকে চেয়ারম্যান করে সংসদ সচিবালয় কমিশন গঠন

তামাক নির্মূল করতে না পারলেও ব্যবহার বাড়তে দেব না: চিফ হুইপ