হোম > জাতীয়

ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশন

স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিত্ব করবেন যাঁরা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে অধিবেশন পরিচালনার জন্য সভাপতিমণ্ডলীর সদস্যদের নাম ঘোষণা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সংসদে এ-সংক্রান্ত ঘোষণা দেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

তিনি বলেন, সভাপতিমণ্ডলীর তালিকায় যাঁদের নাম রাখা হয়েছে, স্পিকার ও ডেপুটি স্পিকার অনুপস্থিত থাকলে তাঁদের মধ্যে তালিকায় শীর্ষে থাকা সদস্য স্পিকারের আসন গ্রহণ করবেন।

সংসদে ঘোষিত তালিকায় রয়েছেন ঢাকা-৮ আসনের সদস্য মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, ঢাকা-২ আসনের গয়েশ্বর চন্দ্র রায়, নরসিংদী-১ আসনের ড. আবদুল মঈন খান, কুমিল্লা-৬ আসনের মোহাম্মদ মনিরুল হক চৌধুরী এবং রংপুর-২ আসনের এ টি এম আজহারুল ইসলাম।

স্পিকারের ঘোষণায় বলা হয়, ‘স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে বৈঠকে উপস্থিত সভাপতিমণ্ডলীর তালিকায় যাঁর নাম শীর্ষে থাকবে তিনি স্পিকারের আসন গ্রহণ করবেন।’

জাতীয় সংসদের কার্যপ্রণালির অংশ হিসেবে প্রতিটি অধিবেশনে সভাপতিমণ্ডলীর সদস্যদের মনোনয়ন দেওয়া হয়। স্পিকার ও ডেপুটি স্পিকার অনুপস্থিত থাকলে সংসদের কার্যক্রম সচল রাখতে এই সদস্যরা পর্যায়ক্রমে অধিবেশন পরিচালনা করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম দিনের কার্যসূচিতে স্পিকার নির্বাচন, ডেপুটি স্পিকার নির্বাচন এবং শপথের পর সভাপতিমণ্ডলীর সদস্য মনোনয়নের মধ্য দিয়ে অধিবেশনের আনুষ্ঠানিক কার্যক্রম এগিয়ে নেওয়া হয়।

ইলিয়াস আলী ও সাজেদুল ইসলাম সুমন রাজনৈতিক হত্যাকাণ্ডের শিকার: সংসদে শোক প্রস্তাব

যেই রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছেন, তাঁর ভাষণ নিয়ে স্ববিরোধিতা কেন: স্বরাষ্ট্রমন্ত্রী

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় আযম খানের, দায়িত্ব বাড়ল প্রতিমন্ত্রী হেলালের

শুনেছি, আদালতের রায় আসত গণভবন থেকে: প্রতিমন্ত্রী নুর

যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সেনাবাহিনীর ইফতার

পেট্রল-অকটেনের রেশনিং দ্রুত প্রত্যাহারের দাবি ব্যবসায়ীদের

আরসিইউতে পুলিশ-ছাত্রলীগ অস্ত্রসহ ঢুকে আহতদের গালিগালাজ করে: ট্রাইব্যুনালে সাক্ষী

কোথাও তেল নেই, কোথাও দীর্ঘ অপেক্ষা

ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আরও ৯ প্রার্থী

জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তায় বাংলাদেশ নৌবাহিনী