হোম > জাতীয়

ভোটের ফল চ্যালেঞ্জ করে ৫ প্রার্থীর আবেদন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের ফল চ্যালেঞ্জ করে আর পাঁচ প্রার্থীর করা আবেদন শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি মো. জাকির হোসেনের একক বেঞ্চ আবেদন শুনানির জন্য গ্রহণ করে ওই সব আসনের ব্যালটসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি সংরক্ষণের নির্দেশ দেন। এর মধ্যে জামায়াতের চার ও বিএনপির এ প্রার্থী রয়েছেন।

জামায়াতের প্রার্থীরা হলেন নারায়ণগঞ্জ-২ আসনে প্রার্থী মো. ইলিয়াছ মোল্লা, নারায়ণগঞ্জ-৩ আসনের প্রার্থী ইকবাল হোসাইন ভূঁইয়া, লালমনিরহাট-২ আসনের প্রার্থী মো. ফিরোজ হায়দার ও লালমনিরহাট-১ আসনের প্রার্থী আনোয়ারুল ইসলাম রাজু। আর বিএনপির প্রার্থী হলেন ময়মনসিংহ-১ আসনের সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

এর আগে, ১০টি আসনের পরাজিত প্রার্থীরা ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনী অনিয়ম-সংক্রান্ত আবেদন শুনানির জন্য নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করে দেন প্রধান বিচারপতি। যার এখতিয়ার দেওয়া হয় যা বিচারপতি মো. জাকির হোসেনকে।

আনিসুল-সালমানের বিরুদ্ধে সাক্ষ্য দিল ১৭ বছরের কিশোর

ভিসার মেয়াদোত্তীর্ণ ও সংকটাপন্ন যাত্রীদের অগ্রাধিকার দিতে নির্দেশ বিমান-পর্যটনমন্ত্রীর

দুদিনের সফরে ঢাকায় মার্কিন সহকারী মন্ত্রী পল কাপুর

চুক্তিতে চার সচিব নিয়োগ দিল সরকার

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব হলেন আশরোফা

বগুড়া নয়, ১০ মার্চ কড়াইল বস্তিতে ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ইউএস-বাংলার সাহসী পদক্ষেপে দুবাই থেকে উদ্ধার ৩৯ পাইলট ও ক্রু

ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলে যানবাহনের গতি বেড়েছে

মধ্যপ্রাচ্যের ৬ গন্তব্যে বিমানের ফ্লাইট অনির্দিষ্টকাল স্থগিত

ট্রেন ও মেট্রো ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন প্রতিবন্ধী, প্রবীণ ও শিক্ষার্থী