হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

আজই জানা যাবে নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রীর নাম 

যুক্তরাজ্যে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির নেতৃত্বের চূড়ান্ত লড়াইয়ে রয়েছেন পররাষ্ট্রসচিব লিজ ট্রাস ও সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাক। ভোটাভুটি পর্ব শেষ হয়েছে স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায়। আজ সোমবার (৫ সেপ্টেম্বর) ঘোষণা করা হবে কনজারভেটিভ পার্টির নেতার নাম। আর তিনিই হবেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী। 

এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, প্রায় দুই মাস ধরে চলা এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ে দুই প্রার্থীর মধ্য থেকে লিজ ট্রাসই প্রধানমন্ত্রী হতে পারেন বলে মনে করা হচ্ছে। জনমত জরিপে ঋষি সুনাকের চেয়ে অনেক বেশি এগিয়ে আছেন লিজ ট্রাস। সুনাক পার্লামেন্টে কনজারভেটিভ এমপিদের পছন্দের প্রার্থী হলেও দলের প্রায় দুই লাখ টোরি ভোটারের অধিকাংশ ট্রাসের সমর্থক। 

ভোটের আগে থেকেই দুই প্রার্থী দেশজুড়ে প্রচার চালিয়েছেন। তিন দফা টেলিভিশন বিতর্কে মুখোমুখি হয়েছেন। ভোট শেষ হওয়ার পরও আশা ছাড়েননি কেউই। লিজ ট্রাস বিরাট ব্যবধানে জয়ী হতে চলেছেন আভাস মিললেও হাল ছাড়েননি সুনাক। 

শনিবার (৩ সেপ্টেম্বর) থেকে সমর্থকদের জন্য নতুন প্রচারে নেমেছেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে ‘#রেডিফরঋষি’ প্রচারাভিযান নামেন তিনি। টুইটারে ঋষি সুনাক নিজের সব সহকর্মী ও সমর্থকদের ধন্যবাদ জানান। তিনি লেখেন, ‘ভোট বন্ধ হলো। আমার সমস্ত সহকর্মী, প্রচারণা টিম এবং যাঁরা আমার সঙ্গে দেখা করে সরাসরি সমর্থন জানিয়েছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ। সোমবার দেখা হবে!’ 

ইরানে ‘বড় হামলা’ এখনো শুরুই হয়নি—সিএনএনকে ট্রাম্প

ইরানে স্থলবাহিনী মোতায়েনের সম্ভাবনা নাকচ করেননি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

ইরানকে ঐশ্বরিক মৃত্যু উপহার দিয়েছে আমেরিকা ও ইসরায়েল: হেগসেথ

ইরানে হামলা ক্ষমতার পরিবর্তনের জন্য নয়: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ

ইতিহাস গড়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করতে যাচ্ছেন ট্রাম্পের স্ত্রী

মার্কিন বাহিনীতে আক্রমণের কোনো পরিকল্পনা ছিল না ইরানের: কংগ্রেসকে পেন্টাগন

খামেনিকে হত্যা করতে পারলেও ইরানকে ‘ঠিক’ করতে পারবে না যুক্তরাষ্ট্র: মার্কিন সিনেটর

ইরানের সঙ্গে যুদ্ধে আরও মার্কিন সেনার প্রাণহানি ঘটতে পারে—বলছেন ট্রাম্প

ইরানের নতুন নেতৃত্ব আলোচনা চায়, আমি রাজি: ট্রাম্প

ইরানে অভিযান শুরুর পর ৩ মার্কিন সেনা নিহত, আহত ৫