হোম > বিনোদন > হলিউড

সব রেকর্ড ভেঙে ইতিহাসের সফলতম মিউজিক্যাল বায়োপিক ‘মাইকেল’

বিনোদন ডেস্ক

‘মাইকেল’ সিনেমার দৃশ্য়ে জাফর জ্যাকসন। ছবি: সংগৃহীত

বক্স অফিসের সিংহাসন এখন পপসম্রাটের দখলে। সব রেকর্ড গুঁড়িয়ে দিয়ে হলিউডের ইতিহাসের সর্বকালের সবচেয়ে সফল মিউজিক্যাল বায়োপিক হিসেবে আত্মপ্রকাশ করেছে ‘মাইকেল’।

হলিউডের বক্স অফিস ট্র্যাকিং রিপোর্টের তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী আয়ের দিক থেকে মাইকেল সিনেমাটি ইতিমধ্যে ৯১৫ মিলিয়ন ডলারের বেশি ব্যবসা করেছে। দ্রুত এগিয়ে যাচ্ছে বিলিয়ন ডলার ক্লাবের দিকে। পেছনে ফেলে দিয়েছে ‘বোহেমিয়ান র‍্যাপসোডি’কে। ব্রিটিশ রক ব্যান্ড কুইনের গায়ক ফ্রেডি মার্কারির এই বায়োপিক মুক্তি পেয়েছিল ২০১৮ সালে। আয় করেছিল ৯০৪ মিলিয়ন ডলার। এত দিন বোহেমিয়ান র‍্যাপসোডি ছিল সবচেয়ে সফল মিউজিক্যাল বায়োপিক। কিন্তু পপসম্রাটের ম্যাজিক সেই রেকর্ড ভেঙে দিয়েছে।

মাইকেলের এই অভাবনীয় সাফল্যের পেছনে যাঁর নাম সবার আগে আসছে, তিনি পপসম্রাটের আপন ভাতিজা জাফর জ্যাকসন। পর্দায় জাফর যেভাবে জাদুকরি মুনওয়াক, নিখুঁত কণ্ঠস্বর আর বডি ল্যাঙ্গুয়েজে জ্যাকসনকে পুনরুজ্জীবিত করেছেন, তা দেখে দর্শক ও সমালোচকেরা মুগ্ধ হয়ে গেছেন।

অবশ্য শুধু অভিনয় নয়, পর্দার পেছনের দুই কারিগরের নিখুঁত জুটিও এই সিনেমাকে মাস্টারপিস বানিয়েছে। অস্কার ও গ্র্যামি বিজয়ী প্রযোজক গ্রাহাম কিং (যিনি বোহেমিয়ান র‌্যাপসোডিও প্রযোজনা করেছিলেন) এবং হলিউডের তুখোড় পরিচালক অ্যান্টোইন ফুকুয়া—এই দুজন মিলে পপসম্রাটের জীবনের জটিল মানসিক টানাপোড়েন ও সংঘাতগুলোকে পরম মমতায় পর্দায় ফুটিয়ে তুলেছেন। গান ও নাচের রোমাঞ্চ ছাপিয়ে সিনেমার ভেতরের এই মানবিক গল্পই মাইকেলকে দর্শকের হৃদয়ে চিরস্থায়ী জায়গা করে দিয়েছে।

সংবাদমাধ্যম বিলবোর্ড ও ডেডলাইনের মতে, শুধু পপ কালচারের ইতিহাসে নয়, হলিউডের জীবনীভিত্তিক চলচ্চিত্রের ক্ষেত্রেও মাইকেল এক নতুন মাইলফলক স্থাপন করল; যা আগামী অনেক বছর ধরে বক্স অফিসের মানদণ্ড হিসেবে বিবেচিত হবে।

মাইকেলের এই অভাবনীয় সাফল্যের পর এরই মধ্যে সিকুয়েলের ঘোষণা দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান লায়ন্সগেট। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অ্যাডাম ফোগেলসন জানিয়েছেন, ‘মাইকেল ২’ সিনেমার কাজ দ্রুতগতিতে এগোচ্ছে। তিনি বলেন, ‘মাইকেল জ্যাকসনের জীবনের অনেক অধ্যায় সিনেমায় দেখানো যায়নি। সেগুলো উঠে আসবে পরবর্তী পর্বে। সিকুয়েলটি কোনো নির্দিষ্ট টাইমলাইনে এগোবে না। বরং গল্পের খাতিরে কখনো এগিয়ে বা পিছিয়ে আনা হবে।’

আবার সিনেমার পর্দায় পুঁচকে লিলো ও ভিনগ্রহী স্টিচের গল্প

টনি অ্যাওয়ার্ডসে জন লিথগোর রেকর্ড

শন পেনের বড় সিদ্ধান্ত

প্রেমিকার ছেলের হাতে খুন হলেন অভিনেতা জেমস হ্যান্ডি

পরবর্তী স্পাইডার-ম্যানের পথপ্রদর্শক হতে চান টম হল্যান্ড

আসছে হাউস অব দ্য ড্রাগনের তৃতীয় সিজন, ট্রেলারে ধ্বংসযজ্ঞের আভাস

ম্যাথিউ পেরির মৃত্যুর ঘটনায় সহকারীর ৪১ মাসের কারাদণ্ড

হলিউডের ‘ব্ল্যাকলিস্ট’ সংস্কৃতির তীব্র সমালোচনা করলেন হাভিয়ের বারদেম

৭৯তম কান চলচ্চিত্র উৎসব: আকস্মিক পুরস্কার পেয়ে কাঁদলেন জন ট্রাভোল্টা

এবারের কান উৎসবে হলিউড কেন অনুপস্থিত