হোম > বিনোদন > হলিউড

জাডার থেকে আলাদা থাকা নিয়ে এবার মুখ খুললেন উইল স্মিথ

কয়েক দিন আগেই এক সাক্ষাৎকারে জাডা পিঙ্কেট স্মিথ জানান, সাত বছর ধরে স্বামী উইল স্মিথের কাছ থেকে আলাদা থাকছেন তিনি। এই প্রসঙ্গে এবার নীরবতা ভাঙলেন অস্কারজয়ী হলিউড অভিনেতা উইল স্মিথ।

পেজ সিক্সের প্রতিবেদনে জানা গেছে, জাডার মন্তব্যগুলো জানতে পেরে এক ইমেইলের মাধ্যমে নিউ ইয়র্ক টাইমসকে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন উইল স্মিথ। তিনি লিখেছেন, ‘জীবনের অর্ধেকটা সময় যখন একজনের সঙ্গে কাটানো হয়, এক ধরনের মানসিক অন্ধত্ব তৈরি হয়। সেই সম্পর্কে লুকিয়ে থাকা সূক্ষ্ম সৌন্দর্যের জন্য খুব সহজেই সংবেদনশীলতা হারিয়ে যেতে পারে।’

তিনি আরও লিখেছেন, জাডার মন্তব্য তাকে ‘ঘোর থেকে জাগিয়ে তুলেছে’ এবং তিনি বুঝতে পেরেছেন, যতটা ভেবেছিলেন তার চেয়েও বেশি ‘প্রাণবন্ত, চালাক এবং সহানুভূতিশীল’ জাডা।

‘পিপল ম্যাগাজিন’কে দেওয়া সাক্ষাৎকারে জাডা পিঙ্কেট স্মিথ জানিয়েছেন, অভিনেতা উইল স্মিথের সঙ্গে তাঁর বৈবাহিক জীবন মোটেও শান্তির ছিল না। দাম্পত্য কলহের মধ্যেই কাটছিল দিন। তাই তাঁরা ২০১৬ সাল থেকেই আলাদা থাকছেন। যদিও তাঁদের আইনি বিচ্ছেদ এখনো হয়নি।

জাডা পিঙ্কেট স্মিথ আরও জানান, যখন উইল স্মিথ ২০২২-এর অস্কারে কমেডিয়ান ক্রিস রককে চড় মারেন, তত দিনে তাঁরা আলাদা হয়ে গেছেন। যদিও উইল স্মিথ ক্রিস রককে চড় মেরেছিলেন কারণ তিনি উপস্থাপনা করার সময় জাদার অসুস্থতা নিয়ে রসিকতা করেছিলেন। সেটাই ভালো লাগেনি উইল স্মিথের। লাইভ অনুষ্ঠানেই ঘটনাটা ঘটেছিল। জাডার কথায়, ‘প্রথমে ঘটনাটা তাঁর কাছে বিশ্বাসযোগ্য মনে হয়নি। মনে হয়েছিল এটা হয়তো অতিরঞ্জিত। পরে যখন উইল নিজের চেয়ারের দিকে হাঁটতে শুরু করেন, তখন বুঝতে পারি ঘটনাটা অতিরঞ্জিত নয়।’

জাডা বলেন, তিনি উইল স্মিথের পাশে থাকবেন। তবে একসঙ্গে হয়তো আর থাকা হবে না।

প্রসঙ্গত, ১৯৯৪ সালে উইল স্মিথ ও জাডা পিঙ্কেটের সাক্ষাৎ ঘটে। ১৯৯৭ সালে বিয়ে করেন তাঁরা। তাঁদের সংসারে জাডেন স্মিথ ও উইলো স্মিথ নামে দুই সন্তান রয়েছে।

সরে দাঁড়াল নেটফ্লিক্স, ওয়ার্নার ব্রাদার্সকে কিনে নিল প্যারামাউন্ট স্কাইড্যান্স

বাফটায় এবার বড় বিস্ময় রবার্ট আরামায়ো

বার্লিনালে শেষ পর্যন্ত রাজনৈতিক সিনেমার জয়

কে হচ্ছেন জেন-জির জেমস বন্ড

অস্কারজয়ী ‘গডফাদার’ তারকা ডুভলের মৃত্যু

শার্লক হোমসকে নিয়ে প্রাইম ভিডিওর সিরিজ

দেশের সিনেপ্লেক্সে মুক্তি পেল হলিউডের তিন সিনেমা

৭৮তম ডিজিএ অ্যাওয়ার্ড: অস্কারের দৌড়ে এগিয়ে গেলেন পল থমাস অ্যান্ডারসন

‘বিট ইট’ গানের লুক থেকে মাইকেল জ্যাকসনের বায়োপিকের নতুন পোস্টার

‘চুরি করা জমিতে কেউ অবৈধ হয় না’—গ্র্যামি মঞ্চে প্রতিবাদমুখর শিল্পীরা