হোম > বিনোদন > হলিউড

হলিউড তারকা সিডনি সুইনির সঙ্গে জুটি বাঁধছেন তামিল সুপারস্টার ধানুশ

তামিল সুপারস্টার ধানুশ ও হলিউড তারকা সিডনি সুইনি। ছবি: সংগৃহীত

রুশো ব্রাদার্সের রেড নোটিস সিনেমার মাধ্যমে হলিউডে পা রাখেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ধানুশ। এবার শোনা যাচ্ছে হলিউড সিরিজ ইউফোরিয়া খ্যাত তারকা সিডনি সুইনির সঙ্গে কাজ করতে চলেছেন তিনি। সনি প্রোডাকশনের ব্যানারে নির্মিত সিনেমায় সিডনির সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন এই অভিনেতা।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এই ছবির নাম হতে পারে ‘স্ট্রিট ফাইটার’। এটি জনপ্রিয় ভিডিও গেম ফ্র্যাঞ্চাইজির ওপর ভিত্তি করে নির্মিত হবে। যদিও ধানুশ এবং সিডনির কাস্টিং নিয়ে নির্মাতাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

হলিউড তারকা সিডনি সুইনি। ছবি: সংগৃহীত

জানা গেছে, সিনেমাটি ২০২৬ সালের ২০ মার্চ মুক্তি পাবে। একই দিনে রায়ান গসলিং অভিনীত অ্যামাজন এমজিএম স্টুডিও প্রযোজিত প্রজেক্ট হেইল মেরি মুক্তি পাবে। ফলে এই দুটি ছবির মধ্যে বক্স অফিসে বড় প্রতিযোগিতা দেখা যেতে পারে।

ধানুশের হলিউড যাত্রা আরও শক্তিশালী হবে কিনা এবং সিডনি সুইনির সঙ্গে তাঁর রসায়ন কেমন জমবে তা জানতে অপেক্ষা করতে হবে দর্শকদের।

সরে দাঁড়াল নেটফ্লিক্স, ওয়ার্নার ব্রাদার্সকে কিনে নিল প্যারামাউন্ট স্কাইড্যান্স

বাফটায় এবার বড় বিস্ময় রবার্ট আরামায়ো

বার্লিনালে শেষ পর্যন্ত রাজনৈতিক সিনেমার জয়

কে হচ্ছেন জেন-জির জেমস বন্ড

অস্কারজয়ী ‘গডফাদার’ তারকা ডুভলের মৃত্যু

শার্লক হোমসকে নিয়ে প্রাইম ভিডিওর সিরিজ

দেশের সিনেপ্লেক্সে মুক্তি পেল হলিউডের তিন সিনেমা

৭৮তম ডিজিএ অ্যাওয়ার্ড: অস্কারের দৌড়ে এগিয়ে গেলেন পল থমাস অ্যান্ডারসন

‘বিট ইট’ গানের লুক থেকে মাইকেল জ্যাকসনের বায়োপিকের নতুন পোস্টার

‘চুরি করা জমিতে কেউ অবৈধ হয় না’—গ্র্যামি মঞ্চে প্রতিবাদমুখর শিল্পীরা