হোম > বিনোদন > হলিউড

উইল স্মিথের চড়-কাণ্ডের বহু আগে থেকেই আলাদা থাকছেন জাডা

হলিউডের তারকা দম্পতিদের মধ্যে চর্চিত নাম জাডা পিঙ্কেট স্মিথ ও উইল স্মিথ। তবে বেশ কয়েক বছর ধরেই গুঞ্জন ছিল জাডা ও উইল আলাদা থাকছেন। আর এবার সেই গুঞ্জন সত্যি করেই বিচ্ছেদের কথা স্বীকার করলেন অভিনেত্রী জাডা পিঙ্কেট স্মিথ।

‘পিপল ম্যাগাজিন’কে দেওয়া সাক্ষাৎকারে জাডা পিঙ্কেট স্মিথ জানিয়েছেন, অভিনেতা উইল স্মিথের সঙ্গে তাঁর বৈবাহিক জীবন মোটেও শান্তির ছিল না। দাম্পত্য কলহের মধ্যেই কাটছিল দিন। তাই তাঁরা ২০১৬ সাল থেকেই আলাদা থাকছেন। যদিও তাঁদের আইনি বিচ্ছেদ এখনো হয়নি।জাডা পিঙ্কেট স্মিথ জানিয়েছেন, যখন উইল স্মিথ ২০২২-এর অস্কারে কমেডিয়ান ক্রিস রককে চড় মারেন, তত দিনে তাঁরা আলাদা হয়ে গেছেন। যদিও উইল স্মিথ ক্রিস রককে চড় মেরেছিলেন কারণ তিনি উপস্থাপনা করার সময় জাডার অসুস্থতা নিয়ে রসিকতা করেছিলেন। সেটাই ভালো লাগেনি উইল স্মিথের। লাইভ অনুষ্ঠানেই ঘটনাটা ঘটেছিল। জাডার কথায়, ‘প্রথমে ঘটনাটা তাঁর কাছে বিশ্বাসযোগ্য মনে হয়নি। মনে হয়েছিল এটা হয়তো অতিরঞ্জিত। পরে যখন উইল নিজের চেয়ারের দিকে হাঁটতে শুরু করেন, তখন বুঝতে পারি ঘটনাটা অতিরঞ্জিত নয়।’

জাডা বলেন, তিনি উইল স্মিথের পাশে থাকবেন। তবে একসঙ্গে হয়তো আর থাকা হবে না।

প্রসঙ্গত, ১৯৯৪ সালে উইল স্মিথ ও জাডা পিঙ্কেটের সাক্ষাৎ ঘটে। ১৯৯৭ সালে বিয়ে করেন তাঁরা। তাঁদের সংসারে জাডেন স্মিথ ও উইলো স্মিথ নামে দুই সন্তান রয়েছে।

সব রেকর্ড ভেঙে ইতিহাসের সফলতম মিউজিক্যাল বায়োপিক ‘মাইকেল’

আবার সিনেমার পর্দায় পুঁচকে লিলো ও ভিনগ্রহী স্টিচের গল্প

টনি অ্যাওয়ার্ডসে জন লিথগোর রেকর্ড

শন পেনের বড় সিদ্ধান্ত

প্রেমিকার ছেলের হাতে খুন হলেন অভিনেতা জেমস হ্যান্ডি

পরবর্তী স্পাইডার-ম্যানের পথপ্রদর্শক হতে চান টম হল্যান্ড

আসছে হাউস অব দ্য ড্রাগনের তৃতীয় সিজন, ট্রেলারে ধ্বংসযজ্ঞের আভাস

ম্যাথিউ পেরির মৃত্যুর ঘটনায় সহকারীর ৪১ মাসের কারাদণ্ড

হলিউডের ‘ব্ল্যাকলিস্ট’ সংস্কৃতির তীব্র সমালোচনা করলেন হাভিয়ের বারদেম

৭৯তম কান চলচ্চিত্র উৎসব: আকস্মিক পুরস্কার পেয়ে কাঁদলেন জন ট্রাভোল্টা