হোম > বিনোদন > হলিউড

দুই যুগ পর আসছে ‘গ্লাডিয়েটর ২’ 

২০০০ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘গ্লাডিয়েটর’। সিনেমাটি যেমন বক্স অফিসে সাফল্য পেয়েছিল, তেমনি পেয়েছিল সমালোচকদের প্রশংসা আর পুরস্কার। সেরা চলচ্চিত্র, সেরা অভিনেতাসহ পাঁচটি বিভাগে অস্কার জিতেছিল এটি। মুক্তির দুই যুগ পর আসছে ‘গ্লাডিয়েটর ২’। আগামী ২২ নভেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাবে সিনেমাটি।

ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে ট্রেলার। তিন মিনিটের ঝলকে রোমের কলোসিয়ামে জলযুদ্ধ ও হাজার হাজার দর্শনার্থীর সামনে গণ্ডারের সঙ্গে লড়াই করতে দেখা গেছে ব্রিটিশ অভিনেতা পল মেসকালকে। সেই সঙ্গে গ্ল্যাডিয়েটরের পুরোনো ইতিহাসও নতুন আঙ্গিকে সামনে আসার ইঙ্গিত দেখা গেছে।

‘গ্লাডিয়েটর’ এর প্রথম কিস্তির মতো এটিও পরিচালনা করেছেন রিডলি স্কট। আগের সিনেমার গল্প ডেভিড ফ্রানজোনি লিখলেও এবার লিখেছেন পিটার ক্রেইগ ও ডেভিড স্কারপা। প্রযোজনায় আছেন রিডলি স্কট, মাইকেল প্রুস, ডগলাস উইক এবং লুসি ফিশার।

তবে এতে আগের কিস্তির দুই তারকা রাসেল ক্রো ও হোয়াকিন ফিনিক্সকে দেখা যাবে না। দ্বিতীয় কিস্তিতে জায়গা করে নিয়েছেন পল মেসকাল, পেদ্রো পাসকেল, কনি নিলসেন, ডেনজেল ওয়াশিংটন প্রমুখ।

উল্লেখ্য, ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত ব্লকবাস্টার চলচ্চিত্র ‘গ্লাডিয়েটর’ বিশ্বব্যাপী বক্স অফিসে ৪৬৫ মিলিয়নেরও বেশি আয় করে। শুধু বক্স অফিস নয়, পুরস্কারের মঞ্চেও বাজিমাত করে সিনেমাটি। অস্কারে ১২টি বিভাগে মনোনয়ন পায় সিনেমাটি। সেরা চলচ্চিত্রসহ পাঁচটি বিভাগে অস্কার জিতে সিনেমাটি।

সব রেকর্ড ভেঙে ইতিহাসের সফলতম মিউজিক্যাল বায়োপিক ‘মাইকেল’

আবার সিনেমার পর্দায় পুঁচকে লিলো ও ভিনগ্রহী স্টিচের গল্প

টনি অ্যাওয়ার্ডসে জন লিথগোর রেকর্ড

শন পেনের বড় সিদ্ধান্ত

প্রেমিকার ছেলের হাতে খুন হলেন অভিনেতা জেমস হ্যান্ডি

পরবর্তী স্পাইডার-ম্যানের পথপ্রদর্শক হতে চান টম হল্যান্ড

আসছে হাউস অব দ্য ড্রাগনের তৃতীয় সিজন, ট্রেলারে ধ্বংসযজ্ঞের আভাস

ম্যাথিউ পেরির মৃত্যুর ঘটনায় সহকারীর ৪১ মাসের কারাদণ্ড

হলিউডের ‘ব্ল্যাকলিস্ট’ সংস্কৃতির তীব্র সমালোচনা করলেন হাভিয়ের বারদেম

৭৯তম কান চলচ্চিত্র উৎসব: আকস্মিক পুরস্কার পেয়ে কাঁদলেন জন ট্রাভোল্টা