হোম > বিনোদন > হলিউড

পর্দায় প্রত্যাবর্তনের দিনেই মারা গেলেন টাইটানিক খ্যাত বার্নার্ড হিল 

হলিউডের ব্যবসাসফল ও দর্শকনন্দিত সিনেমা টাইটানিক খ্যাত অভিনেতা বার্নার্ড হিল মারা গেছেন। বিবিসি জানিয়েছে, আজ রোববার (৫ মে) ভোরে ৭৯ বছর বয়সে তিনি মারা যান। টাইটানিক ছাড়াও ও লর্ড অব দ্য রিংস সিনেমায়ও তাঁর অভিনয় নজর কেড়েছিল। তাঁর মৃত্যুর খবর বিবিসিকে নিশ্চিত করেছেন অভিনেতার প্রতিনিধি লু কুলসন।

লু কুলসন জানান, অভিনেতা বার্নার্ড হিল রোববার ভোরে মারা গেছেন। মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকে তাঁর প্রতি সবাই শ্রদ্ধা জানাচ্ছেন।

১৯৯৭ সালে মুক্তি পাওয়া অস্কারজয়ী সিনেমা টাইটানিকে ক্যাপ্টেন এডওয়ার্ড স্মিথ এবং লর্ড অব দ্য রিংসে কিং থিওডেনের চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করেন তিনি।
 
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে স্কটিশ সংগীতশিল্পী বারবারা ডিকসন লিখেছেন, ‘তিনি অসাধারণ একজন অভিনেতা ছিলেন। তাঁর সঙ্গে পথচলা সত্যিই অন্য রকম ছিল। শান্তিতে থাকুন বেনি।’
 
বার্নার্ড হিল যুক্তরাজ্যের ম্যানচেস্টারের অধিবাসী। সবশেষ বিবিসি প্রযোজিত ‘দ্য রেসপন্ডার’ নামের একটি নাটকের মাধ্যমে তাঁর টিভি পর্দায় ফেরার কথা ছিল। কাকতালীয়ভাবে আজ রোববার থেকে নাটকটির সম্প্রচার শুরু হয়। এতে বার্নার্ডের সঙ্গে আরও অভিনয় করেছেন মার্টিন ফ্রিম্যান নামে খ্যাতনামা অভিনেতা।

টম-জেনডায়ার বিয়ের খবর

সরে দাঁড়াল নেটফ্লিক্স, ওয়ার্নার ব্রাদার্সকে কিনে নিল প্যারামাউন্ট স্কাইড্যান্স

বাফটায় এবার বড় বিস্ময় রবার্ট আরামায়ো

বার্লিনালে শেষ পর্যন্ত রাজনৈতিক সিনেমার জয়

কে হচ্ছেন জেন-জির জেমস বন্ড

অস্কারজয়ী ‘গডফাদার’ তারকা ডুভলের মৃত্যু

শার্লক হোমসকে নিয়ে প্রাইম ভিডিওর সিরিজ

দেশের সিনেপ্লেক্সে মুক্তি পেল হলিউডের তিন সিনেমা

৭৮তম ডিজিএ অ্যাওয়ার্ড: অস্কারের দৌড়ে এগিয়ে গেলেন পল থমাস অ্যান্ডারসন

‘বিট ইট’ গানের লুক থেকে মাইকেল জ্যাকসনের বায়োপিকের নতুন পোস্টার