হোম > বিনোদন > হলিউড

বাফটায় ক্রিস্টোফার নোলানের ওপেনহাইমারে জয়জয়কার

যুক্তরাজ্যের স্থানীয় সময় রোববার সন্ধ্যায় লন্ডনের রয়েল আলবার্ট হলে অনুষ্ঠিত হলো ব্রিটিশ একাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টসের (বাফটা) ৭৭তম আসর। আর এবারের বাফটায় যেন শুধুই ক্রিস্টোফার নোলানের ওপেনহাইমার সিনেমার জয়জয়কার। সেরা সিনেমা, পরিচালক, অভিনেতা থেকে শুরু করে মোট সাতটি বিভাগে পুরস্কার জিতেছে সিনেমাটি।

এবারের বাফটা অ্যাওয়ার্ডে সবচেয়ে বেশি সাতটি পুরস্কার পেয়েছে ‘ওপেনহাইমার’। সেরা সিনেমা, সেরা পরিচালক, সেরা অভিনেতা, সেরা চিত্রগ্রহণ, সেরা সম্পাদনা, সেরা পার্শ্ব অভিনেতা ও সেরা মৌলিক গানের পুরস্কার জিতেছে সিনেমাটি।

এরপরই তালিকায় রয়েছে ‘পুওর থিংস’, সিনেমাটি এবারের বাফটায় পাঁচটি বিভাগে পুরস্কার জিতেছে। সিনেমাটি সেরা অভিনেত্রীসহ সেরা পোশাক, মেকআপ এবং চুল সজ্জা, প্রোডাকশন ডিজাইন, স্পেশাল ভিজ্যুয়াল ইফেক্টস ইত্যাদি বিভাগে পুরস্কার পেয়েছে।

তবে সবচেয়ে অবাক করেছে ‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন’, ৯টি বিভাগে মনোনীত হওয়ার পরও কোনো বিভাগে পুরস্কার পায়নি সিনেমাটি। এ ছাড়া গত বছরের বক্স অফিসের সফল সিনেমা গ্রেটা গেরউইগের ‘বার্বি’ সিনেমাও এবারের বাফটায় কোনো বিভাগে পুরস্কার পায়নি।

বাফটা অ্যাওয়ার্ড ২০২৪ এর বিজয়ীদের তালিকা:

সেরা সিনেমা: ওপেনহাইমার

সেরা ব্রিটিশ ছবি: দ্য জোন অব ইন্টারেস্ট

ব্রিটিশ লেখক, পরিচালক বা প্রযোজকের সেরা ডেবিউ: আর্থ মামা। এই ছবির জন্য সাভানা লিফ সেরা পরিচালক এবং লেখকের পুরস্কার পেয়েছেন, শার্লি ও কনোর এবং মেডবি রিওরডান প্রযোজকের পুরস্কার পেয়েছেন।

ইংরেজি ব্যতীত সেরা সিনেমা: দ্য জোন অব ইন্টারেস্ট

সেরা তথ্যচিত্র: ২০ ডেজ ইন মারিপুল

সেরা অ্যানিমেটেড ছবি: দ্য বয় অ্যান্ড দ্য হেরন

সেরা পরিচালক: ক্রিস্টোফার নোলান—ওপেনহাইমার

সেরা স্ক্রিনপ্লে: অ্যানাটমি অব এ ফল

সেরা অভিনেত্রী: এমা স্টোন (পুওর থিংস)

সেরা অভিনেতা: কিলিয়ান মারফি (ওপেনহাইমার)

সেরা সহ-অভিনেত্রী: দাভাইন জয় রানডলফ

সেরা সহ-অভিনেতা: রবার্ট ডাউনি জুনিয়র

সেরা কাস্টিং: দ্য হোল্ডওভার্স

সেরা সিনেমাটোগ্রাফি: ওপেনহাইমার

সেরা এডিটিং: ওপেনহাইমার

সেরা পোশাক: পুওর থিংস

সেরা মেকআপ এবং চুল: পুওর থিংস

সেরা মৌলিক গান: ওপেনহাইমার

সেরা প্রোডাকশন ডিজাইন: পুওর থিংস

টম-জেনডায়ার বিয়ের খবর

সরে দাঁড়াল নেটফ্লিক্স, ওয়ার্নার ব্রাদার্সকে কিনে নিল প্যারামাউন্ট স্কাইড্যান্স

বাফটায় এবার বড় বিস্ময় রবার্ট আরামায়ো

বার্লিনালে শেষ পর্যন্ত রাজনৈতিক সিনেমার জয়

কে হচ্ছেন জেন-জির জেমস বন্ড

অস্কারজয়ী ‘গডফাদার’ তারকা ডুভলের মৃত্যু

শার্লক হোমসকে নিয়ে প্রাইম ভিডিওর সিরিজ

দেশের সিনেপ্লেক্সে মুক্তি পেল হলিউডের তিন সিনেমা

৭৮তম ডিজিএ অ্যাওয়ার্ড: অস্কারের দৌড়ে এগিয়ে গেলেন পল থমাস অ্যান্ডারসন

‘বিট ইট’ গানের লুক থেকে মাইকেল জ্যাকসনের বায়োপিকের নতুন পোস্টার