হোম > সারা দেশ > খাগড়াছড়ি

দীঘিনালায় আগুনে পুড়ল ১৬ ব্যবসাপ্রতিষ্ঠান

খাগড়াছড়ি প্রতিনিধি 

আগুনে পুড়ে যাওয়া প্রতিষ্ঠানের ধ্বংস স্তূপ। ছবি: আজকের পত্রিকা

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী বাজারের একাংশে আগুনে পুড়েছে ১৬টি ব্যবসাপ্রতিষ্ঠান। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, হঠাৎ আগুনের ফুলকি দেখতে পান তাঁরা। মুহূর্তের মধ্যেই তা ছড়িয়ে পড়ে আশপাশের কয়েকটি দোকানে। আগুনের লেলিহান শিখায় চারপাশ লাল হয়ে ওঠে। বোয়ালখালীর নিচের বাজারের একটি খাবারের হোটেল থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি, স্থানীয় লোকজন ছাড়াও সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা অংশ নেন।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, লারমা স্কয়ারের পাশে বোয়ালখালী বাজারে তৃপ্তি হোটেল থেকে আগুন লাগার ঘটনা ঘটে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ফায়ার সার্ভিস কর্মকর্তা জাকের হোসেন বলেন, জেলা সদর ও দীঘিনালা ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১০ কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এর আগে গত ৭ মার্চ রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় দীঘিনালায় ১২টি দোকান পুড়ে যায়।

খাগড়াছড়িতে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে শিক্ষিকা নিহত

রামগড়ে পৃথক অভিযানে মাদক সেবনের অভিযোগে আটক ৯

ঘন ঘন বিদ্যুৎ-বিভ্রাটে খাগড়াছড়ির পোলট্রি শিল্পে বিপর্যয়

খাগড়াছড়ির মানিকছড়ি: আমের দাম কম, হতাশ চাষিরা

মানিকছড়িতে সংগৃহীত চামড়া নিয়ে বিপাকে মাদ্রাসাগুলো

মানিকছড়ির কোরবানির হাটে ছোট-মাঝারি গরুর চাহিদা বেশি, বড় গরু নিয়ে শহরমুখী খামারিরা

চলন্ত বাসের বক্সের ডালা খোলা, ধাক্কা লেগে অন্য বাসের যাত্রীর মৃত্যু

খাগড়াছড়ি পাহাড়ি অঞ্চল: পানি সংকটে ৪০% মানুষ

মানিকছড়িতে গৃহবধূ খুন, স্বামী-শাশুড়ি আটক

পানছড়িতে সন্ত্রাসীদের গুলিতে ইউপিডিএফ (গণতান্ত্রিক) সদস্য নিহত