হোম > সারা দেশ > খাগড়াছড়ি

চাঁদা নেওয়ার সময় অস্ত্রসহ গ্রেপ্তার ১

রামগড় ও মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি

গ্রেপ্তার কলইপা ত্রিপুরা। ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির গুইমারা উপজেলার বরইতলীতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে ইউপিডিএফ (মূল) দলের কালেক্টর কলইপা ত্রিপুরাকে (৩৫) অস্ত্রসহ আটক করা হয়েছে। গতকাল সোমবার দিবাগত গভীর রাতে সিন্দুকছড়ি জোনের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়।

সেনাবাহিনীর পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১২টার দিকে জালিয়াপাড়া সেনা ক্যাম্পের কাছে থেইতলী এলাকায় সেনা সদস্যদের টহল চলছিল। এ সময় অবৈধ কাঠের গাড়িতে চাঁদা নিতে আসা কলইপা ত্রিপুরাকে আটক করা হয়। তাঁর কাছে থেকে একটি দেশি এলজি, একটি কার্তুজ ও একটি বাটন ফোন উদ্ধার করা হয়।

কলইপা ত্রিপুরার বাড়ি বরইতলী গ্রামে। তিনি দয়া ভোষন ত্রিপুরা ও সাবেত্রী ত্রিপুরার ছেলে। সেনাবাহিনী রাত সাড়ে ১২টার দিকে তাকে গুইমারা থানা-পুলিশের কাছে হস্তান্তর করে।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, সেনাবাহিনী অস্ত্রসহ একজন ইউপিডিএফ সদস্যকে আটক করেছে। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। আদালতে পাঠানো হয়েছে।

খাগড়াছড়িতে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে শিক্ষিকা নিহত

রামগড়ে পৃথক অভিযানে মাদক সেবনের অভিযোগে আটক ৯

ঘন ঘন বিদ্যুৎ-বিভ্রাটে খাগড়াছড়ির পোলট্রি শিল্পে বিপর্যয়

খাগড়াছড়ির মানিকছড়ি: আমের দাম কম, হতাশ চাষিরা

মানিকছড়িতে সংগৃহীত চামড়া নিয়ে বিপাকে মাদ্রাসাগুলো

মানিকছড়ির কোরবানির হাটে ছোট-মাঝারি গরুর চাহিদা বেশি, বড় গরু নিয়ে শহরমুখী খামারিরা

চলন্ত বাসের বক্সের ডালা খোলা, ধাক্কা লেগে অন্য বাসের যাত্রীর মৃত্যু

খাগড়াছড়ি পাহাড়ি অঞ্চল: পানি সংকটে ৪০% মানুষ

মানিকছড়িতে গৃহবধূ খুন, স্বামী-শাশুড়ি আটক

পানছড়িতে সন্ত্রাসীদের গুলিতে ইউপিডিএফ (গণতান্ত্রিক) সদস্য নিহত