হোম > সারা দেশ > খাগড়াছড়ি

পাহাড় ধসের মাটি সড়কে, যানবাহন চলাচল বন্ধ

খাগড়াছড়ি প্রতিনিধি 

পাহাড়ের মাটি ধসে সড়কের ওপরে পড়ায় যান চলাচল বন্ধ। ছবি: আজকের পত্রিকা

রাঙামাটির বাঘাইছড়ির সঙ্গে খাগড়াছড়িসহ সারা দেশের যান চলাচল বন্ধ রয়েছে। আজ রোববার সকালে সড়কে পাহাড় ধসে পড়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

খাগড়াছড়ির দীঘিনালার ২য় শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের বেলুন মেকার সুভূতি চাকমা বলেন, সকাল ১০টা পর্যন্ত ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

স্থানীয়রা জানান, গত দুই দিন ধরে ভারী বৃষ্টি অব্যাহত থাকায় বাঘাইছড়ি-দীঘিনালা সড়কের ৯ মাইলসহ বিভিন্ন এলাকায় পাহাড়ের মাটি ধসে পড়েছে সড়কে ওপরে। এতে ছোট বড় সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে দুর্ভোগে পড়ছে যাত্রীরা।

পাহাড়ের মাটি ধসে সড়কের ওপরে পড়ায় যান চলাচল বন্ধ। ছবি: আজকের পত্রিকা

এ বিষয়ে জানতে চাইলে খাগড়াছড়ি সড়ক ও জনপদে বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ভারী বর্ষণে সড়কের বেশ কিছু জায়গায় পাহাড়ে মাটি ধসে পড়েছে। সড়ক বিভাগের জনবল পাঠানো হয়েছে। মাটি সরানোর কাজ শেষ হলে যানবাহন চলাচল স্বাভাবিক হবে।

খাগড়াছড়িতে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে শিক্ষিকা নিহত

রামগড়ে পৃথক অভিযানে মাদক সেবনের অভিযোগে আটক ৯

ঘন ঘন বিদ্যুৎ-বিভ্রাটে খাগড়াছড়ির পোলট্রি শিল্পে বিপর্যয়

খাগড়াছড়ির মানিকছড়ি: আমের দাম কম, হতাশ চাষিরা

মানিকছড়িতে সংগৃহীত চামড়া নিয়ে বিপাকে মাদ্রাসাগুলো

মানিকছড়ির কোরবানির হাটে ছোট-মাঝারি গরুর চাহিদা বেশি, বড় গরু নিয়ে শহরমুখী খামারিরা

চলন্ত বাসের বক্সের ডালা খোলা, ধাক্কা লেগে অন্য বাসের যাত্রীর মৃত্যু

খাগড়াছড়ি পাহাড়ি অঞ্চল: পানি সংকটে ৪০% মানুষ

মানিকছড়িতে গৃহবধূ খুন, স্বামী-শাশুড়ি আটক

পানছড়িতে সন্ত্রাসীদের গুলিতে ইউপিডিএফ (গণতান্ত্রিক) সদস্য নিহত