হোম > সারা দেশ > খাগড়াছড়ি

ইউএনওকে অপসারণের দাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে ধর্মঘট

মহালছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোবাইদা আক্তারকে অপসারণের দাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে ব্যবসায়ীদের ধর্মঘট। আজ বৃহস্পতিবার সকাল থেকে ওষুধের দোকান, কাঁচাবাজার, মাছ ও মাংসের দোকান ছাড়া সব দোকানপাট বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। এর আগে গতকাল বুধবার বাজারের সমস্ত দোকানপাট বন্ধ রাখাসহ বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

এ বিষয়ে ব্যবসায়ী সমিতির সভাপতি সুনীল দাশ বলেন, ইউএনও অপসারণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। 

উল্লেখ্য, গত ১৭ জুলাই গভীর রাতে ২৪ মাইল নামক এলাকায় একটি পাহাড় কাটা হয়। এরই সূত্র ধরে মহালছড়ি বাজারের আবদুর রশিদ নামের এক ব্যবসায়ী তাঁর দোকানের মাটি ভরাটের ওপর দায় চাপিয়ে ইউএনও জোবাইদা আক্তার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে অনাদায়ে সাত দিনের কারাদণ্ডের রায় দেওয়া হয়। 

এ ঘটনাকে কেন্দ্র করে যত্রতত্র জরিমানা ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে ইউএনওর অপসারণের দাবিতে মহালছড়ি বাজার ব্যবসায়ীরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ঘোষণা দেন। 

খাগড়াছড়িতে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে শিক্ষিকা নিহত

রামগড়ে পৃথক অভিযানে মাদক সেবনের অভিযোগে আটক ৯

ঘন ঘন বিদ্যুৎ-বিভ্রাটে খাগড়াছড়ির পোলট্রি শিল্পে বিপর্যয়

খাগড়াছড়ির মানিকছড়ি: আমের দাম কম, হতাশ চাষিরা

মানিকছড়িতে সংগৃহীত চামড়া নিয়ে বিপাকে মাদ্রাসাগুলো

মানিকছড়ির কোরবানির হাটে ছোট-মাঝারি গরুর চাহিদা বেশি, বড় গরু নিয়ে শহরমুখী খামারিরা

চলন্ত বাসের বক্সের ডালা খোলা, ধাক্কা লেগে অন্য বাসের যাত্রীর মৃত্যু

খাগড়াছড়ি পাহাড়ি অঞ্চল: পানি সংকটে ৪০% মানুষ

মানিকছড়িতে গৃহবধূ খুন, স্বামী-শাশুড়ি আটক

পানছড়িতে সন্ত্রাসীদের গুলিতে ইউপিডিএফ (গণতান্ত্রিক) সদস্য নিহত