হোম > সারা দেশ > খাগড়াছড়ি

মাটিরাঙ্গায় কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সাইদুল ইসলাম (১৭) নামের এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ রোববার দুপুরের দিকে মাটিরাঙ্গা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড মাতব্বর পাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

সাইদুল গাইবান্ধার ঘোড়াঘাট এলাকার মৃত জমির উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘ দিন ধরে সপরিবারে মাটিরাঙ্গায় ভাড়া থাকতেন। 

সাইদুলের মামি গাজি নগরের বাসিন্দা মোরশেদা বেগম বলেন, তিন ভাই বোনের মধ্যে সাইদুল সবার ছোট। ২ বছর ধরে মাতব্বরপাড়া এরশাদ মিয়ার বাড়িতে মা ও ভাই বোনসহ ভাড়া থাকত। আজ সকালে ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় তার বড় ভাই তাকে ডাকতে গেলে গলায় গামছা দিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে। 

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

খাগড়াছড়িতে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে শিক্ষিকা নিহত

রামগড়ে পৃথক অভিযানে মাদক সেবনের অভিযোগে আটক ৯

ঘন ঘন বিদ্যুৎ-বিভ্রাটে খাগড়াছড়ির পোলট্রি শিল্পে বিপর্যয়

খাগড়াছড়ির মানিকছড়ি: আমের দাম কম, হতাশ চাষিরা

মানিকছড়িতে সংগৃহীত চামড়া নিয়ে বিপাকে মাদ্রাসাগুলো

মানিকছড়ির কোরবানির হাটে ছোট-মাঝারি গরুর চাহিদা বেশি, বড় গরু নিয়ে শহরমুখী খামারিরা

চলন্ত বাসের বক্সের ডালা খোলা, ধাক্কা লেগে অন্য বাসের যাত্রীর মৃত্যু

খাগড়াছড়ি পাহাড়ি অঞ্চল: পানি সংকটে ৪০% মানুষ

মানিকছড়িতে গৃহবধূ খুন, স্বামী-শাশুড়ি আটক

পানছড়িতে সন্ত্রাসীদের গুলিতে ইউপিডিএফ (গণতান্ত্রিক) সদস্য নিহত