হোম > সারা দেশ > খাগড়াছড়ি

মহালছড়িতে ২ ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা

মহালছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির মহালছড়িতে দুই ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। আজ বুধবার সকাল ৬টার দিকে মহালছড়ির দুরছড়ি গ্রামের একটি বাড়িতে এ ঘটনা ঘটে। পরে বেলা দেড়টার দিকে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ।
 
মারা যাওয়া দুই ইউপিডিএফ কর্মী হলেন রবি কুমার চাকমা (৬৪) ও বিমল চাকমা (৫৫)। এ সময় তাঁদের সঙ্গে থাকে রহিন্তু চাকমা ওরফে টিপন (৩২) নামের অপর একজন নিখোঁজ রয়েছেন বলে দাবি ইউপিডিএফের। 

রবি কুমার চাকমা ও শান্ত চাকমা (বিমল) ইউপিডিএফের কর্মী বলে নিশ্চিত করেছেন ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা। রহিন্তু চাকমা নামে তাঁদের অপর এক কর্মী নিখোঁজ রয়েছেন বলেও জানান তিনি। 

এদিকে ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের নিরণ চাকমা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘটনায় এম এন লারমাপন্থী জেএসএসকে দায়ী করা হয়েছে। 

তবে জেএসএস (এমএন লারমা) মহালছড়ি থানা শাখার সাংগঠনিক সম্পাদক সমর চাকমা ঘটনার সঙ্গে জেএসএসের সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন। ইউপিডিএফের অভ্যন্তরীণ কোন্দল থেকে এ ঘটনা ঘটতে পারে বলে দাবি করেন তিনি। 

মহালছড়ি থানার ওসি নাছির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে দুজনের মরদেহ পাওয়া গেছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশ ও নিরাপত্তা বাহিনী রয়েছে। মরদেহগুলো থানায় এনে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে ফেরত দেওয়া হবে।

খাগড়াছড়িতে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে শিক্ষিকা নিহত

রামগড়ে পৃথক অভিযানে মাদক সেবনের অভিযোগে আটক ৯

ঘন ঘন বিদ্যুৎ-বিভ্রাটে খাগড়াছড়ির পোলট্রি শিল্পে বিপর্যয়

খাগড়াছড়ির মানিকছড়ি: আমের দাম কম, হতাশ চাষিরা

মানিকছড়িতে সংগৃহীত চামড়া নিয়ে বিপাকে মাদ্রাসাগুলো

মানিকছড়ির কোরবানির হাটে ছোট-মাঝারি গরুর চাহিদা বেশি, বড় গরু নিয়ে শহরমুখী খামারিরা

চলন্ত বাসের বক্সের ডালা খোলা, ধাক্কা লেগে অন্য বাসের যাত্রীর মৃত্যু

খাগড়াছড়ি পাহাড়ি অঞ্চল: পানি সংকটে ৪০% মানুষ

মানিকছড়িতে গৃহবধূ খুন, স্বামী-শাশুড়ি আটক

পানছড়িতে সন্ত্রাসীদের গুলিতে ইউপিডিএফ (গণতান্ত্রিক) সদস্য নিহত