হোম > সারা দেশ > খাগড়াছড়ি

খাগড়াছড়িতে স্কুলছাত্রী ধর্ষণের সব আসামির দ্রুত গ্রেপ্তারের দাবিতে লাঠি ও ঝাড়ুমিছিল

খাগড়াছড়ি প্রতিনিধি 

খাগড়াছড়ির সদর উপজেলায় স্কুলছাত্রীকে ধর্ষণের প্রতিবাদ ও জড়িত সব আসামিকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে আজ রোববার সকালে দীঘিনালায় লাঠি ও ঝাড়ু নিয়ে মিছিল। ছবি: আজকের পত্রিকা

খাগড়াছড়ির সদর উপজেলায় অষ্টম শ্রেণির ছাত্রী ধর্ষণের প্রতিবাদ ও জড়িত সব আসামিকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে লাঠি ও ঝাড়ুমিছিল হয়েছে। আজ রোববার সকালে জেলার দীঘিনালা উপজেলায় হিল উইমেন্স ফেডারেশন ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ দীঘিনালা উপজেলা শাখা এই বিক্ষোভ করে।

বাবুছড়া কলেজসংলগ্ন এলাকা থেকে লাঠি ও ঝাড়ুমিছিল শুরু হয়। মিছিলটি নোয়াপাড়া চৌমুহনী মোড়ে গিয়ে শেষ হয়।

সমাবেশে পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের দীঘিনালা উপজেলা সভাপতি মিতালী চাকমার সভাপতিত্বে ও হিল উইমেন্স ফেডারেশনের দীঘিনালা উপজেলা শাখার সহসভাপতি মিনু চাকমার সঞ্চালনায় বক্তব্য দেন দীঘিনালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা, বাবুছড়া ইউনিয়ন পরিষদের সদস্য প্রতিভা চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের দীঘিনালা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মেনাকি চাকমা।

বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি নারীদের সঙ্গে প্রতিনিয়ত ধর্ষণের ঘটনা ঘটছে। কিন্তু কোনো সরকার বা প্রশাসন এসব ঘটনার সঠিক তদন্ত ও বিচার এবং অপরাধীদের শাস্তি নিশ্চিত করেনি। ধর্ষকদের যথাযথ বিচার না হওয়ার কারণে এমন ঘটনা বারবার ঘটছে।

খাগড়াছড়ির সদর উপজেলায় স্কুলছাত্রীকে ধর্ষণের প্রতিবাদ ও জড়িত সব আসামিকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে আজ রোববার সকালে দীঘিনালায় লাঠি ও ঝাড়ু নিয়ে মিছিল। ছবি: আজকের পত্রিকা

মেনাকি চাকমা বলেন, ‘আমাদের পাহাড়ি নারীদের প্রতিনিয়ত নিপীড়ন-নির্যাতন, ধর্ষণের শিকার হতে হচ্ছে। আমাদের স্বাধীনভাবে চলাফেরা থেকে বঞ্চিত করা হচ্ছে। আমরা এমন নিপীড়ক দেশ চাই না। আমরা প্রকৃত স্বাধীন দেশ চাই, যেখানে আমরা নিরাপদে চলাফেরা করতে পারব।’

মিতালী চাকমা বলেন, ‘স্কুলছাত্রী ধর্ষকদের মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হলেও বাকি দুজনকে এখনো গ্রেপ্তার করা হয়নি। আমরা দ্রুত সব আসামি গ্রেপ্তার ও সর্বোচ্চ বিচারের দাবি জানাই।’

খাগড়াছড়িতে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে শিক্ষিকা নিহত

রামগড়ে পৃথক অভিযানে মাদক সেবনের অভিযোগে আটক ৯

ঘন ঘন বিদ্যুৎ-বিভ্রাটে খাগড়াছড়ির পোলট্রি শিল্পে বিপর্যয়

খাগড়াছড়ির মানিকছড়ি: আমের দাম কম, হতাশ চাষিরা

মানিকছড়িতে সংগৃহীত চামড়া নিয়ে বিপাকে মাদ্রাসাগুলো

মানিকছড়ির কোরবানির হাটে ছোট-মাঝারি গরুর চাহিদা বেশি, বড় গরু নিয়ে শহরমুখী খামারিরা

চলন্ত বাসের বক্সের ডালা খোলা, ধাক্কা লেগে অন্য বাসের যাত্রীর মৃত্যু

খাগড়াছড়ি পাহাড়ি অঞ্চল: পানি সংকটে ৪০% মানুষ

মানিকছড়িতে গৃহবধূ খুন, স্বামী-শাশুড়ি আটক

পানছড়িতে সন্ত্রাসীদের গুলিতে ইউপিডিএফ (গণতান্ত্রিক) সদস্য নিহত