হোম > সারা দেশ > খাগড়াছড়ি

মোটরসাইকেলে তেল পাচ্ছেন না বাইকাররা, সাজেক ভ্রমণ না করেই ফিরছেন পর্যটকেরা

নীরব চৌধুরী বিটন, খাগড়াছড়ি

তেল নিতে বাইকারদের ভিড়। ছবি: আজকের পত্রিকা

খাগড়াছড়িতে জ্বালানি তেলের সংকটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন পর্যটক ও স্থানীয়রা। ঈদুল ফিতরের টানা ছুটিতে ঈদের তৃতীয় দিনেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিপুলসংখ্যক বাইকার ও ভ্রমণপিপাসু খাগড়াছড়িতে ঘুরতে এসেছেন। তবে হঠাৎ জ্বালানি সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় অনেকেই বিপাকে পড়েছেন।

তেল সরবরাহ না থাকায় খাগড়াছড়ি সদরের কয়েকটি ফিলিং স্টেশন বন্ধ রয়েছে। এ ছাড়াও খাগড়াছড়িতে জ্বালানি তেলের তীব্র সংকট উপজেলাগুলোর অধিকাংশ খুচরা দোকানেও তেল সরবরাহ বন্ধ। ঈদুল ফিতরের ছুটিতে পর্যটনে এসে সবচেয়ে বেশি ভোগান্তিতে স্থানীয় বাইকাররা।

স্থানীয় জ্বালানি তেলের ফিলিং স্টেশনগুলোয় লম্বা লাইন দিয়েও তেল না পাওয়ায় ভোগান্তিতে পড়তে হয় সাজেকগামী বাইকারদের। এতে করে কেউ তেল না পাওয়ার ফলে সাজেক ঘুরতে না পেরেই ফিরে যেতে দেখা গেছে।

আজ সোমবার বিকেলে খাগড়াছড়ি সদরের মেহেরুন নেছা ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, শত শত বাইক প্রধান সড়কে ওপর পর্যন্ত দীর্ঘ লাইনে অপেক্ষা করছে। এ সময় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ যানজট নিরসনের কাজ করছে। তবে দুর্ভোগে পড়ে যাত্রী ও পথচারীরা।

খাগড়াছড়ি শহরের মেহেরুন নেছা ফিলিং স্টেশনের ম্যানেজার প্রবীর কুমার দাশ জানান, তেল সংকট নেই। ঈদের কারণে বাড়তি চাপ রয়েছে ফিলিং স্টেশনে। তাই লম্বা লাইনে অপেক্ষা করে তেল সংগ্রহ করছেন।

সাজেকে বেড়াতে আসা পর্যটক বাইকার আরিয়ান বলেন, ‘ঢাকা থেকে খাগড়াছড়ি পর্যন্ত চলে এসেছি। এখান থেকে সাজেক যাব আবার আসব সেই তেল বাইকে নেই। আমরা কী করব। আমরা ভোগান্তিতে পড়তেছি।’

খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত বলেন, ‘খাগড়াছড়িতে আজকের দিন পর্যন্ত তেল সংকট নেই। আমরা গ্রাহকের চাহিদামতো তেল সরবরাহ করার জন্য ফিলিং স্টেশনগুলোতে নির্দেশ দেওয়া আছে।’

রামগড়ে ফার্মেসির সামনে থেকে ২ লাখ ১০ হাজার টাকা চুরি, তিনজন গ্রেপ্তার

খাগড়াছড়ির মানিকছড়ি: অবাধে কাটা পড়ছে পাহাড়

পুলিশ দম্পতির শিশুসন্তান পিকআপচাপায় নিহত

মানিকছড়িতে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

প্রক্রিয়াজাতের সংকটে মানিকছড়িতে সূর্যমুখী চাষে আগ্রহ কমছে কৃষকদের

আলুটিলা পর্যটনকেন্দ্র: ভাঙাচোরা সড়ক-সেতু, কমছে পর্যটক

খাগড়াছড়িতে বিএনপি প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া বিজয়ী

খাগড়াছড়িতে ভোট দিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম

খাগড়াছড়ির সাবেক মেয়র ঢাকায় গ্রেপ্তার

বিএনপির কেন্দ্রীয় নেতা সমীরণ দেওয়ানকে বহিষ্কার