হোম > সারা দেশ > খাগড়াছড়ি

নেশার টাকার জন্য মা-বাবাকে কুপিয়ে জখমের অভিযোগে যুবক আটক

খাগড়াছড়ি প্রতিনিধি 

আটক আবুল কালাম। ছবি: আজকের পত্রিকা

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় নেশার টাকার জন্য মা-বাবাকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার রাত ১টার দিকে উপজেলার বেলছড়ি ইউনিয়নের ক্যাম্পটিলা এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ছেলের নাম আবুল কালাম (৩৫)। আহতেরা হলেন আমেনা বেগম (৬০) ও তাঁর স্বামী মো. আব্দুর রহিম (৭০)। মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তফিকুল ইসলাম তৌফিক আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, আবুল কালাম নেশাগ্রস্ত হয়ে বাড়িতে আসেন। নেশার টাকার জন্য ধারালো দা দিয়ে তাঁর মাকে জবাই করার চেষ্টা করেন। এ সময় তাঁর বাবা বাধা দিতে গেলে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন। তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে আবুল কালামকে আটক করে। পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ওসি তফিকুল ইসলাম তৌফিক বলেন, আটক আবুল কালাম থানা হেফাজতে রয়েছেন। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলছে। মূলত নেশা করতে বাধা দেওয়ার কারণেই মা-বাবার সঙ্গে দ্বন্দ্ব। আহত দুজনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে, পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

খাগড়াছড়িতে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে শিক্ষিকা নিহত

রামগড়ে পৃথক অভিযানে মাদক সেবনের অভিযোগে আটক ৯

ঘন ঘন বিদ্যুৎ-বিভ্রাটে খাগড়াছড়ির পোলট্রি শিল্পে বিপর্যয়

খাগড়াছড়ির মানিকছড়ি: আমের দাম কম, হতাশ চাষিরা

মানিকছড়িতে সংগৃহীত চামড়া নিয়ে বিপাকে মাদ্রাসাগুলো

মানিকছড়ির কোরবানির হাটে ছোট-মাঝারি গরুর চাহিদা বেশি, বড় গরু নিয়ে শহরমুখী খামারিরা

চলন্ত বাসের বক্সের ডালা খোলা, ধাক্কা লেগে অন্য বাসের যাত্রীর মৃত্যু

খাগড়াছড়ি পাহাড়ি অঞ্চল: পানি সংকটে ৪০% মানুষ

মানিকছড়িতে গৃহবধূ খুন, স্বামী-শাশুড়ি আটক

পানছড়িতে সন্ত্রাসীদের গুলিতে ইউপিডিএফ (গণতান্ত্রিক) সদস্য নিহত