হোম > সারা দেশ > খাগড়াছড়ি

মহালছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম গ্রেপ্তার

মহালছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি

পুলিশের হাতে গ্রেপ্তার মো. জসিম উদ্দিন। ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মহালছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জসিম উদ্দিনকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আটক ব্যক্তিকে বিধি মোতাবেক আইনি প্রক্রিয়া শেষে খাগড়াছড়ি আদালতে সোপর্দ করা হয়েছে।

ওসি রফিকুল ইসলাম আরও বলেন, জসিম উদ্দিনের বিরুদ্ধে গত ৩ সেপ্টেম্বর মহালছড়ি থানায় একটি মামলা করা হয়। মামলা হওয়ার পর থেকে তিনি পলাতক ছিলেন। বিভিন্নভাবে তথ্য সংগ্রহের পর গতকাল রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম র‍্যাব ৭-এর সহযোগিতায় মহালছড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে চট্টগ্রাম কোতোয়ালি থানার মোড় থেকে তাঁকে গ্রেপ্তার করে।

খাগড়াছড়িতে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে শিক্ষিকা নিহত

রামগড়ে পৃথক অভিযানে মাদক সেবনের অভিযোগে আটক ৯

ঘন ঘন বিদ্যুৎ-বিভ্রাটে খাগড়াছড়ির পোলট্রি শিল্পে বিপর্যয়

খাগড়াছড়ির মানিকছড়ি: আমের দাম কম, হতাশ চাষিরা

মানিকছড়িতে সংগৃহীত চামড়া নিয়ে বিপাকে মাদ্রাসাগুলো

মানিকছড়ির কোরবানির হাটে ছোট-মাঝারি গরুর চাহিদা বেশি, বড় গরু নিয়ে শহরমুখী খামারিরা

চলন্ত বাসের বক্সের ডালা খোলা, ধাক্কা লেগে অন্য বাসের যাত্রীর মৃত্যু

খাগড়াছড়ি পাহাড়ি অঞ্চল: পানি সংকটে ৪০% মানুষ

মানিকছড়িতে গৃহবধূ খুন, স্বামী-শাশুড়ি আটক

পানছড়িতে সন্ত্রাসীদের গুলিতে ইউপিডিএফ (গণতান্ত্রিক) সদস্য নিহত