হোম > সারা দেশ > খাগড়াছড়ি

খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক শিক্ষকের, আহত ৫ শিক্ষক

খাগড়াছড়ি প্রতিনিধি 

খাগড়াছড়িতে মাহিন্দ্র ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক শিক্ষক নিহত, আহত ৫। ছবি: আজকের পত্রিকা

মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠান শেষে স্কুল থেকে বাড়ি ফেরার পথে থ্রি-হুইলার মাহিন্দ্রা ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক শিক্ষক নিহত এবং একই বিদ্যালয়ের পাঁচ শিক্ষক আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার হৃদয়মেম্বারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চন্দ্রমনি ত্রিপুরা (৫৫) মাটিরাঙ্গা উপজেলার তপ্ত মাস্টারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

মাটিরাঙ্গা থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, ছয় শিক্ষক স্কুলে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান শেষে মাহিন্দ্রায় করে বাড়ি ফিরছিলেন। পথে হৃদয়মেম্বারপাড়া এলাকায় চাঁদপুরগামী শান্তি পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে তাঁদের মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ছয়জন গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজ চালিয়ে আহত ব্যক্তিদের খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যান। গুরুতর আহত চন্দ্রমনি ত্রিপুরার অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। অন্যদের প্রাথমিক চিকিৎসা শেষে সদর হাসপাতালে ভর্তি করা হয়।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন বলেন, ‘সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় চট্টগ্রামে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়। আহত পাঁচজনকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়। দুটি গাড়ি আটক করেছি এবং কেউ মামলা করলে ব্যবস্থা নেওয়া হবে।’

খাগড়াছড়িতে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে শিক্ষিকা নিহত

রামগড়ে পৃথক অভিযানে মাদক সেবনের অভিযোগে আটক ৯

ঘন ঘন বিদ্যুৎ-বিভ্রাটে খাগড়াছড়ির পোলট্রি শিল্পে বিপর্যয়

খাগড়াছড়ির মানিকছড়ি: আমের দাম কম, হতাশ চাষিরা

মানিকছড়িতে সংগৃহীত চামড়া নিয়ে বিপাকে মাদ্রাসাগুলো

মানিকছড়ির কোরবানির হাটে ছোট-মাঝারি গরুর চাহিদা বেশি, বড় গরু নিয়ে শহরমুখী খামারিরা

চলন্ত বাসের বক্সের ডালা খোলা, ধাক্কা লেগে অন্য বাসের যাত্রীর মৃত্যু

খাগড়াছড়ি পাহাড়ি অঞ্চল: পানি সংকটে ৪০% মানুষ

মানিকছড়িতে গৃহবধূ খুন, স্বামী-শাশুড়ি আটক

পানছড়িতে সন্ত্রাসীদের গুলিতে ইউপিডিএফ (গণতান্ত্রিক) সদস্য নিহত