হোম > সারা দেশ > খাগড়াছড়ি

হালদার উপশাখা থেকে বালু তোলায় ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি 

খাগড়াছড়ির মানিকছড়ির তিনটহরী ইউনিয়নের চেঙ্গুছড়া এলাকায় হালদা নদীর উপশাখা থেকে অবৈধভাবে বালু তোলা বন্ধে আজ বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ছবি: আজকের পত্রিকা

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় হালদা নদীর উপশাখা থেকে অবৈধভাবে বালু তোলায় একজনকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে তিনটহরী ইউনিয়নের চেঙ্গুছড়া এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খাদিজা তাহিরা এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জরিমানা গোনা বালু ব্যবসায়ীর নাম মো. কামাল হোসেন। তিনি মানিকছড়ি সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পাঞ্জারামপাড়ার জুলমত খানের ছেলে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট খাদিজা তাহিরা বিষয়টি নিশ্চিত করে বলেন, ইজারাবহির্ভূত হালদার উপশাখা ও আইনগত নিষিদ্ধ খাল থেকে বালু তোলা হচ্ছিল। এ জন্য বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে অপরাধে জড়িত ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। অবৈধভাবে পাহাড় কাটা কিংবা বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায় করা হয়েছে।

খাগড়াছড়িতে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে শিক্ষিকা নিহত

রামগড়ে পৃথক অভিযানে মাদক সেবনের অভিযোগে আটক ৯

ঘন ঘন বিদ্যুৎ-বিভ্রাটে খাগড়াছড়ির পোলট্রি শিল্পে বিপর্যয়

খাগড়াছড়ির মানিকছড়ি: আমের দাম কম, হতাশ চাষিরা

মানিকছড়িতে সংগৃহীত চামড়া নিয়ে বিপাকে মাদ্রাসাগুলো

মানিকছড়ির কোরবানির হাটে ছোট-মাঝারি গরুর চাহিদা বেশি, বড় গরু নিয়ে শহরমুখী খামারিরা

চলন্ত বাসের বক্সের ডালা খোলা, ধাক্কা লেগে অন্য বাসের যাত্রীর মৃত্যু

খাগড়াছড়ি পাহাড়ি অঞ্চল: পানি সংকটে ৪০% মানুষ

মানিকছড়িতে গৃহবধূ খুন, স্বামী-শাশুড়ি আটক

পানছড়িতে সন্ত্রাসীদের গুলিতে ইউপিডিএফ (গণতান্ত্রিক) সদস্য নিহত