হোম > সারা দেশ > কক্সবাজার

জমি নিয়ে বিরোধে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা

কক্সবাজার প্রতিনিধি

প্রতীকী ছবি

কক্সবাজারের মহেশখালীতে জমি নিয়ে বিরোধের জেরে শামসুল আলম (৫৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের দক্ষিণ রাজঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শামসুল আলম ওই এলাকার মৃত আহমদ মিয়ার ছেলে।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুরুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত শামসুল আলমের সঙ্গে তাঁর আপন চাচার ছেলেদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এই বিরোধকে কেন্দ্র করে চাচাতো ভাইদের হামলায় তাঁর মৃত্যু হয়।

নিহতের স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে তর্কাতর্কির একপর্যায়ে সংঘর্ষ বাধে। এ সময় চাচাতো ভাই ইয়াকুব নবী, আব্দুন্নবী, টিটুসহ কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে শামসুল আলমের ওপর হামলা চালান। তাঁরা শামসুলের ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন করে ফেলেন এবং বাঁ পায়ের গোড়ালির রগ কেটে দেন।

এরপর স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান। পরে আহত অবস্থায় স্থানীয়রা শামসুল আলমকে উদ্ধার করে মাতারবাড়ী ডিজিটাল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি মঞ্জুরুল হক বলেন, ‘ঘটনার খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

টেকনাফে কোস্ট গার্ডের অভিযান: ১০টি তাজা গ্রেনেড, ২৮টি গুলি উদ্ধার

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করা হবে: প্রধানমন্ত্রী

মাতামুহুরী উপজেলা ও পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার যাচ্ছেন কাল, ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন প্রকৌশলী জসিম উদ্দিন

বাবার স্মৃতিবিজড়িত খাল পুনঃখনন করবেন প্রধানমন্ত্রী

চকরিয়ায় কারারক্ষীর বাড়িতে ডাকাতি, মালপত্র লুট

রামু ভেঙে নতুন উপজেলা গঠনসহ ৪ লেনের সড়কের দাবিতে স্মারকলিপি

স্বামীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের সন্দেহে নারীকে ছুরিকাঘাত, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারে মা-মেয়েকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৬