হোম > সারা দেশ > জামালপুর

জামালপুরে মাদক কারবারিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

জামালপুর প্রতিনিধি 

মাদক কারবারিসহ অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। ছবি: আজকের পত্রিকা

জামালপুর পৌর এলাকায় মাদক কারবারি, মাদকসেবী, চোর, ছিনতাইকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। তাঁরা বলছেন, মাদক কারবারি ইমনসহ অন্য অপরাধীদের কারণে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে।

আজ শুক্রবার (২৭ মার্চ) দুপুরের দিকে পৌর এলাকার তিরুথায় পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডবাসী ও তিরুথা সমাজ উন্নয়ন কমিটির আয়োজনে তিরুথা-জামালপুর সড়কে এ মানববন্ধন হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, বামুনপাড়া, তিরুথা, রামনগর, নাকাটি—এই চার এলাকায় চুরি, ছিনতাই ও ডাকাতি বেড়ে গেছে। প্রতিনিয়ত সেচপাম্প, গরু-ছাগল, হাঁস ও মুরগি চুরি হয়। ছিনতাই আর ডাকাতির মতো ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। এর মূলে হচ্ছে মাদক। মাদক কারবারি ও মাদকসেবীরা হচ্ছে এই অপরাধের মূল। সমাজ থেকে মাদকসেবী ও মাদক কারবারিদের চিরতরে নির্মূল করতে হবে। আর এই চার এলাকার শান্তি বিঘ্নকারী দুর্বৃত্ত ইমনসহ সব অপরাধীর গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

বক্তারা বলেন, ইমন এলাকার মাদক কারবারি। সে এলাকায় মাদক বিক্রি ও সেবক করলেও তাঁর বিরুদ্ধে কেউ কথা বলার সাহস করে না। এলাকার সন্ত্রাসী হিসেবে সব অপর্কম চালিয়ে যাচ্ছে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রেসক্লাব জামালপুরের সদস্য ও মানবাধিকারকর্মী জাহাঙ্গীর সেলিম। এতে বক্তব্য দেন মিয়ার উদ্দিন মাস্টার, ১২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম লাঞ্জু, মো. ফারুক হোসেন, নাকাটি মোল্লাবাড়ী এলাকার শফিকুল ইসলাম মোল্লা, মেহেদী হাসান, মো. মানিক মিয়া ও রায়হান বাবু।

অভিযোগের ব্যাপারে জানতে ইমনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। মানববন্ধনের বিষয়টি জেনেছি। এলাকাবাসীর সহযোগিতা নিয়ে তালিকা তৈরি করে যারাই মাদকের সঙ্গে জড়িত তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হবে।

রাতের বেলায় হঠাৎ পেট্রলপাম্পে উপস্থিত জ্বালানি প্রতিমন্ত্রী

এবার পাটুরিয়ায় ফেরিতে আগুন

জুলাই সনদ নিয়ে গড়িমসি করলে আন্দোলন: আজহারুল

বাগেরহাটে গুলিতে নিহত যুবকের দাফন সম্পন্ন, ৮ জনের বিরুদ্ধে মামলা

দেবিদ্বারে বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশা দুমড়েমুচড়ে নিহত ২, আহত ২

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ৫

যশোরে ৩ দিনের নাট্য উৎসব শুরু, প্রথম দিনে ৪ নাটক মঞ্চস্থ

মধুপুরে পরিবহনসংকটে রাজধানীমুখী মানুষের চরম ভোগান্তি

হবিগঞ্জে খোয়াই নদের মাটিভর্তি ১০টি ট্রাক জব্দ

পটুয়াখালীতে চলছে রাখাইন সংঘরাজের অন্ত্যেষ্টিক্রিয়া পর্ব, কাল শেষকৃত্য