হোম > খেলা > ক্রিকেট

প্রথমবার অস্ট্রেলিয়ায় সিরিজ খেলবে বাংলাদেশের মেয়েরা, ম্যাচ কবে কোথায়

ক্রীড়া ডেস্ক    

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলবে জ্যোতিরা। ফাইল ছবি

অস্ট্রেলিয়ার মাঠে এখন পর্যন্ত কোনো দ্বিপক্ষীয় সিরিজ খেলেনি বাংলাদেশ নারী দল। অবশেষে সে অপেক্ষা ফুরাচ্ছে তাদের। আগামী অক্টোবরে তাসমান পাড়ের দেশটিতে দ্বিপক্ষীয় সিরিজ খেলবে নিগার সুলতানা জ্যোতি, সোবহানা মোস্তারিরা।

আজ ২০২৬-২৭ মৌসুমে নিজেদের মাঠে পুরুষ এবং নারী দলের সিরিজের সূচি প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এই সময়টাতে নিজেদের মাঠে দুটি সিরিজ খেলবে অজি মেয়েরা; বাকি সিরিজটাতে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। প্রথমে বাংলাদেশের বিপক্ষে খেলবে অস্ট্রেলিয়া। তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলবে দুই দল।

প্রথমে মাঠে গড়াবে ওয়ানডে সিরিজ। ৯ অক্টোবর প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া নারী দল। সিরিজের বাকি ওয়ানডে দুটি হবে ১১ এবং ১৪ অক্টোবর। এরপর ১৮,২০ এবং ২২ অক্টোবর তিন ম্যাচের টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডের মেয়েদের সঙ্গেও তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া।

এর আগে মাত্র একবারই দ্বিপক্ষীয় সিরিজে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া নারী দল। ২০২৪ সালে বাংলাদেশ সফরে এসে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছিল অস্ট্রেলিয়া। সেবার সব ম্যাচই জেতে সফরকারীরা। বাংলাদেশ দলেরও মাত্র একবার অস্ট্রেলিয়ার মাটিতে খেলার অভিজ্ঞতা আছে। ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দেশটিতে গিয়েছিল তারা। সেবার স্বাগতিকদের বিপক্ষে ম্যাচ খেলেছে বাংলাদেশ।

জ্যোতিদের আগে অস্ট্রেলিয়া সফর করবে বাংলাদেশ পুরুষ দল। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী আগস্টে অস্ট্রেলিয়া সফর করবে নাজমুল হোসেন শান্তরা। এর মাধ্যমে দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাঠে টেস্ট খেলার অপেক্ষা ফুরাবে দলটির। এর আগে সবশেষ ২০০৩ সালে খালেদ মাহমুদ সুজনের নেতৃত্বে দেশটিতে সাদা পোশাকের ম্যাচ খেলেছে বাংলাদেশ। সেবার দুটি ম্যাচেই ইনিংস ব্যবধানে হেরেছে সফরকারী দল।

বাংলাদেশ-অস্ট্রেলিয়া মেয়েদের সিরিজের সূচি তারিখ ম্যাচ ভেন্যু শুরুর সময় (বাংলাদেশ সময়) ৯ অক্টোবর প্রথম ওয়ানডে অ্যালান বোর্ডার ফিল্ড, ব্রিসবেন সকাল ৯টা ৫০ মিনিট ১১ অক্টোবর দ্বিতীয় ওয়ানডে অ্যালান বোর্ডার ফিল্ড, ব্রিসবেন সকাল ৯টা ৫০ মিনিট ১৪ অক্টোবর তৃতীয় ওয়ানডে অ্যালান বোর্ডার ফিল্ড, ব্রিসবেন সকাল ৯টা ৫০ মিনিট ১৮ অক্টোবর প্রথম টি-টোয়েন্টি নর্থ সিডনি ওভাল বিকেল ৩টা ১৫ মিনিট ২০ অক্টোবর দ্বিতীয় টি-টোয়েন্টি নর্থ সিডনি ওভাল বিকেল ৩টা ১৫ মিনিট ২২ অক্টোবর তৃতীয় টি-টোয়েন্টি নর্থ সিডনি ওভাল বিকেল ৩টা ১৫ মিনিট

তুমি কেন মরে যাচ্ছ না, এমন কথাও শুনেছিলেন ভারতের তারকা ক্রিকেটার

আইপিএলের কারণে পিএসএল ছাড়লে কড়া শাস্তি দেবে পাকিস্তান

বাবর-আফ্রিদিকে ক্রিকেট থেকে ছুটি নিতে বলছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার

তেলের সংকটে কমে গেল পিএসএলের ভেন্যু, থাকছে না দর্শকেরাও

পাকিস্তানের লিগ ছেড়ে আইপিএলে লঙ্কান ক্রিকেটার

নাটকীয় ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ জমিয়ে দিল দক্ষিণ আফ্রিকা

টি-টোয়েন্টি অভিষেকে সেঞ্চুরিতে রেকর্ড বই তোলপাড় এই নারী ক্রিকেটারের

‘মোস্তাফিজরা না থাকায় কলকাতাকে প্রতিপক্ষ ভয় পাবে না’

পিএসএল শুরুর আগেই সতীর্থকে হারালেন রিশাদ

পাকিস্তান ক্রিকেট নিয়ে কারস্টেনের বিস্ফোরক মন্তব্য