হোম > খেলা > ক্রিকেট

বোর্ড ভাঙার খবর শুনে বিসিবি ছাড়লেন বুলবুল

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

বোর্ড ভাঙার খবর শুনে বিসিবি ছাড়লেন আমিনুল ইসলাম বুলবুল। ছবি: সংগৃহীত

সকালে পূর্বাচল ক্রিকেট মাঠ পর্যবেক্ষণ করতে গিয়েছিলেন আমিনুল ইসলাম বুলবুল, খালেদ মাসুদ পাইলটসহ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নীতিনির্ধারকেরা। সেখানে বুলবুল তাঁর অনেক কর্মপরিকল্পনার কথা জানিয়েছিলেন। কিন্তু মাত্র কয়েক ঘণ্টার মধ্যে সব তছনছ হয়ে গেল।

জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) পরিচালক আমিনুল এহসান এক বিবৃতিতে জানিয়েছেন, বিসিবির কমিটি ভেঙে দেওয়া হয়েছে। ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। তাতে করে বুলবুল আর বিসিবি সভাপতি থাকছেন না। বোর্ড ভাঙার খবর শুনে তড়িঘড়ি করে বিসিবি ছেড়েছেন তিনি। গাড়িতে উঠেই দরজা লাগিয়ে দিয়েছেন।

বুলবুলের সঙ্গে আগামীকাল যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের বগুড়ায় যাওয়ার কথা ছিল। পূর্বাচলে মাঠ পর্যবেক্ষণ শেষে নিজের মহাপরিকল্পনার কথা জানিয়েছিলেন বুলবুল। এমনকি ২০৩১ সালের মধ্যে বাংলাদেশে বেশ কয়েকটি বড় ইভেন্ট হতে পারে বলে উল্লেখ করেছিলেন তিনি। কিন্তু পূর্বাঞ্চলে দাঁড়িয়ে সেই পরিকল্পনাগুলো যখন বুলবুল জানাচ্ছিলেন, তখন তো ঘুণাক্ষরেও টের পাননি বোর্ড ভাঙার মতো ঘটনা ঘটতে যাচ্ছে!

গত বছরের ৬ অক্টোবর বিসিবির নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তামিম ইকবাল ও তাঁর সমমনা সংগঠকেরা। তাঁরা বিষয়টি নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদে অভিযোগও করেছিলেন। অনিয়ম, কারসাজি ও ক্ষমতার অপব্যবহারের স্বাধীন তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করেছিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। পরশু এনএসসি তদন্ত প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদন দেওয়ার দুই দিনের মাথায় ভেঙে গেল বোর্ড। গঠিত ১১ সদস্যের অ্যাডহক কমিটির সভাপতি এখন তামিম।

বিসিবির ১১ সদস্যের অ্যাডহক কমিটি

সভাপতি-তামিম ইকবাল

রাশনা ইমাম

মির্জা ইয়াসির আব্বাস

সৈয়দ ইব্রাহিম আহমেদ

ইসরাফিল খসরু

মিনহাজুল নান্নু

আতাহার আলী খান

তানজীম চৌধুরী

সালমান ইস্পাহিনী

রফিকুল ইসলাম

ফাহিম সিনহা

সরকার ক্রিকেটীয় স্বায়ত্তশাসনের গলায় ছুরি ধরেছে, আইসিসির হস্তক্ষেপ চেয়ে বুলবুল

অবসর নিয়ে নীরবতা ভাঙলেন মোস্তাফিজের সতীর্থ

মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার ওয়ার্নার, খেলতে কি পারবেন পিএসএলে

নির্বাচনের ঘোষণা দিলেন তামিম

তামিমের কমিটির ১১ জনের পাঁচজন চট্টগ্রামের, তিন মন্ত্রীর সন্তান, আছেন প্রতিমন্ত্রীর স্ত্রীও

পিটারসেনের আইপিএল নিয়ে মন্তব্যের জেরে ইংল্যান্ডকে ধুয়ে দিলেন মোদি

কোন ক্ষমতাবলে বুলবুলের কমিটি ভেঙে দিল ক্রীড়া পরিষদ

বিসিবির কমিটি ভেঙে দিল সরকার, তামিমকে প্রধান করে অ্যাডহক কমিটি

ক্যারিয়ার নষ্টের জন্য আইপিএলকে দুষছেন পিটারসেন

হঠাৎ কোথায় হারালেন রিশাদ