হোম > খেলা > ক্রিকেট

বিশ্বকাপে এবার থাকছেন না বাংলাদেশি আম্পায়ার

ক্রীড়া ডেস্ক    

সেমিফাইনালে নেই সৈকত-সোহেলদের নাম। ফাইল ছবি

ভারতে যেতে অস্বীকৃতি জানানোয় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের। মাঠের খেলায় না থাকলেও গ্রুপ পর্ব এবং সুপার এইটে দায়িত্ব পালন করেছেন বাংলাদেশের দুই আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও গাজী সোহেল। তবে সেমিফাইনালে দেখা যাবে না কোনো বাংলাদেশি আম্পায়ারকে।

ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ দিয়ে শেষ হয়েছে সুপার এইটের খেলা। আট দলের লড়াই শেষে এরই মধ্যে চারটি দল সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। এই দলগুলো হলো দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও ভারত। শেষ চারের প্রথম ম্যাচে আগামীকাল কলকাতার ইডেন গার্ডেনসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে নামবে নিউজিল্যান্ড। পরদিন, অর্থাৎ ৫ মার্চ দ্বিতীয় সেমিফাইনালে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতের প্রতিপক্ষ ইংল্যান্ড।

দুটি সেমিফাইনালকে সামনে রেখে ১০ জন ম্যাচ অফিশিয়ালের নাম প্রকাশ করেছে আইসিসি। ৪ মার্চ প্রথম সেমিফাইনালে অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন রিচার্ড ইলিংওর্থ ও অ্যালেক্স ওয়ার্ফ। তৃতীয় আম্পায়ারের দায়িত্ব পালন করবেন নিতিনি মেনন। চতুর্থ আম্পায়ার রড টাকার ও ম্যাচ রেফারি হিসেবে দেখা যাবে জাভাগাল শ্রীনাথকে।

৫ মার্চ মুম্বাইয়ে দ্বিতীয় সেমিফাইনালে অনফিল্ড আম্পায়ার হিসেবে দেখা যাবে ক্রিস গ্যাফানি ও আলাউদ্দিন পালেকারকে। তৃতীয় আম্পায়ারের ভূমিকায় থাকবেন আদ্রিয়ান হোল্ডস্টক। চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করবেন পল রাইফেল। ম্যাচ রেফারি হিসেবে থাকবেন অ্যান্ডি পাইক্রফট। সেমিফাইনাল শেষে ৮ মার্চ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ মাঠে গড়াবে। সেই ম্যাচের জন্য এখনো অফিশিয়ালদের তালিকা প্রকাশ করেনি আইসিসি।

বিশ্বকাপ ব্যর্থতায় কঠিন সিদ্ধান্ত নিচ্ছে আফগানিস্তানও

‘পাকিস্তানি ক্রিকেটারদের চেয়ে নির্বাচকদের বেশি জরিমানা করা উচিত’

বৃষ্টিতে ম্যাচ ভেসে গেলে এবার কপাল পুড়বে ভারতের

দ্য হান্ড্রেডের নিলামে বাংলাদেশের দুই ক্রিকেটার

বাবরদের ৫০ লাখ রুপি জরিমানা কম মনে হচ্ছে আফ্রিদির কাছে

জিম্বাবুয়ের পর ভারতে আটকা পড়ল ওয়েস্ট ইন্ডিজ

স্যামসনের ‘নির্লোভ’ মানসিকতায় মুগ্ধ সাবেক পাকিস্তানি অধিনায়ক

ভারতের কাছে ওয়েস্ট ইন্ডিজের হারের কারণ কী

পাকিস্তান সিরিজ নিয়ে চিন্তা নেই বিসিবির

‘শান্ত একজন অসাধারণ অধিনায়ক’