হোম > রাজনীতি

গণভোটে ‘হ্যাঁ’ দিয়েছিলেন কি না, প্রধানমন্ত্রীকে প্রশ্ন গোলাম পরওয়ারের

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

মিয়া গোলাম পরওয়ার। ফাইল ছবি

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোট বাতিল করা মানে প্রধানমন্ত্রীর ভোট বাতিল করা বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ করে তিনি বলেন, “আপনার (প্রধানমন্ত্রী) কাছে প্রশ্ন— আপনি কি আপনার দেওয়া ভোটের ফলাফলকে অস্বীকার করবেন? আর না হয়, আপনি বলেন দেন যে– ‘না, আমি ১২ই ফেব্রুয়ারিতে হ্যাঁ ভোট দেইনি।’ তাহলেই জাতি বলবে, আপনি দ্বিচারিতা বা প্রতারণা করেননি।”

আজ বৃহস্পতিবার রাজধানীর শাহবাগে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১দলীয় জোটের সপ্তাহব্যাপী লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন তিনি।

গোলাম পরওয়ার বলেন, এখনো পাঁচ বছরের এক-দেড় মাস হয়নি। এখনই জাতির মুখোমুখি হবেন না। গণ-আকাঙ্ক্ষার বিপরীতে চলে যাবেন না। তাহলে ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে।

প্রধানমন্ত্রীর উদ্দেশে গোলাম পরওয়ার আরও বলেন, আপনি যে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে বলেছিলেন এবং আমরা গণমাধ্যমে দেখেছিলাম ভোটের দিন আপনিও ভোটকেন্দ্রে গিয়েছিলেন। একই দিনে জাতীয় নির্বাচনের ভোট, গণভোট দুইটা ভোট আপনি দিয়েছেন। তাহলে আপনি তো হ্যাঁ–তে ভোট দিয়েছিলেন। আপনার হ্যাঁ-তে ভোট দেওয়ার অর্থ হলো জুলাই সনদের সমস্ত সংস্কারের পক্ষে আপনি ‘হ্যাঁ’ বলেছেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘রাজনীতিতে এই সংকট কে তৈরি করল সারা দেশবাসী জানে। এই সংকট তৈরি করেছে ক্ষমতাসীন বিএনপি। ফলে বিএনপির তৈরি করা সংকট বিএনপিকেই নিরসন করতে হবে। বিএনপিকেই সমাধান করতে হবে।’

রাজনীতিতে বিএনপি কীভাবে সংকট তৈরি করেছে, সেই ব্যাখ্যা দিতে গিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে বলেছিলেন। বিএনপির মন্ত্রীরাও একই কথা বলেছিল। পাঁচ কোটি মানুষ ভোট দিয়ে হ্যাঁ–কে জয়যুক্ত করেছে। বিএনপির দেওয়া নোট অব ডিসেন্ট (ভিন্নমত বা আপত্তি) খারিজ করে দিয়েছে।

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, পার্লামেন্টে দাঁড়িয়ে আপনার মন্ত্রীরা বলেন, এই সংবিধান সংস্কার পরিষদ, এই রাষ্ট্রপতির আদেশ হচ্ছে অন্তহীন প্রতারণা। প্রশ্ন হলো, এটাই যদি প্রতারণা হয়, তাহলে আপনি যাকে ভোট দিলেন সেই ভোট অস্বীকার করাটাই তো হচ্ছে আসল প্রতারণা। জাতির কাছে এই জবাব আপনি দেবেন।

গণভোটের রায় বাস্তবায়নের জন্য বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেন পরওয়ার। তিনি বলেন, জনগণের দেওয়া রায় বাস্তবায়নের জন্য বিরোধী দল আবার জনগণের কাছে ফিরে এসেছে। বিলম্ব না করে গণভোটের রায় বাস্তবায়ন করে জাতির আকাঙ্ক্ষা পূরণ করার আহ্বান জানান তিনি।

কোনো সংখ্যাগরিষ্ঠতা, কোনো পুলিশ, কোনো র‍্যাব, কোনো পরাশক্তি কিন্তু জুলাই-আগস্টের বিপ্লবকে ঠেকাতে পারে নাই—মন্তব্য করেন মিয়া গোলাম পরওয়ার। তিনি আরও বলেন, ওই সংখ্যাগরিষ্ঠতার দোহাই দিয়ে জনগণের বিপক্ষে অবস্থান নেবেন না। আপনারা সেই ফ্যাসিবাদের ধীকৃত, নিন্দিত পথের দিকেই হাঁটছেন, যে পথে তারা গিয়েছিল। আপনাদের যাত্রা দেখে মনে হয় সে অপরিণামদর্শী পথে আপনারা রওনা করেছেন। সময় থাকতে ফিরে আসুন।

অনুষ্ঠানে বাংলাদেশ খেলাফত মজলিশের মহাসচিব জালালুদ্দিন আহমদ বলেন, সরকারের কাছে নির্বাচনের আগে গণভোট হালাল ছিল, ক্ষমতায় আসার পর গণভোট হারাম হয়ে গেছে।

বিএনপি ইতিমধ্যেই কর্তৃত্ববাদী শাসন কায়েম করেছে—মন্তব্য করে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, আজ এই শাহবাগ চত্বরে আমরা এসেছি সরকারকে স্মরণ করানোর জন্য। আপনারা জুলাইকে স্মরণ করুন, আবু সাঈদ, মুগ্ধের কথা স্মরণ করুন। জুলাই শহীদদের স্মরণ করুন। আর শুধু জুলাইকে স্মরণ নয়, ৫ আগস্টের পরিণতিকেও স্মরণ করুন। তাহলে বাংলাদেশ সঠিক পথে আগাবে।

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার

১৯৯৬-এ ছিল মাগুরা, আজকে হলো বগুড়া: জামায়াতের এমপি নাজিবুর

সংসদে মাঝেমধ্যে পল্টনের বক্তৃতাও দিতে হয়: জামায়াতের এমপি নাজিবুর

আমার রায় অবৈধ হলে অন্তর্বর্তী সরকারের সবকিছু অবৈধ ঘোষণা করতে হবে: ইশরাক হোসেন

আল্লাহ ভালো জানেন, একাত্তরে কার কী ভূমিকা ছিল: সংসদে জামায়াত আমির

ওয়াকআউটের পর ফের সংসদ অধিবেশনে বিরোধী দল

‘গণবিরোধী’ বিল পাসের অভিযোগ করে বিরোধী দলের ওয়াকআউট

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ জামায়াতের

প্রধানমন্ত্রীকে নিয়ে লেখালেখি করলে আবারও গ্রেপ্তার শুরু হচ্ছে: আসিফ মাহমুদ

২৮ বিচারককে শোকজ, বিচার বিভাগের স্বাধীনতা কোথায়—প্রশ্ন হাসনাতের