হোম > জাতীয়

সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণে নেপালের আগ্রহ

বিশেষ প্রতিনিধি, ঢাকা

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রীর দপ্তরে মন্ত্রী আফরোজা খানম (রিতা) এবং বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি। ছবি: বিজ্ঞপ্তি

বাংলাদেশের উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ আঞ্চলিক বিমানবন্দর সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করার বিষয়ে জোর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি।

আজ রোববার (২৯ মার্চ) সকালে রাজধানীতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম রিতার দপ্তরে আয়োজিত এক সৌজন্য সাক্ষাতে তিনি এই গুরুত্ব তুলে ধরেন।

সাক্ষাতে আরও ছিলেন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

বৈঠকে বাংলাদেশ ও নেপালের মধ্যকার বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

একই সঙ্গে নেপাল বাংলাদেশের বিমান ও পর্যটন খাতের উন্নয়নে সহযোগিতা কামনা করে। বিশেষ করে সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হলে আঞ্চলিক সংযোগ বৃদ্ধি পাবে এবং দুই দেশের মধ্যে পর্যটন ও বাণিজ্য সম্প্রসারণে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মত দেন রাষ্ট্রদূত।

এ ছাড়া ঢাকা-কাঠমান্ডু রুটে ফ্লাইটের টিকিট মূল্য যৌক্তিক পর্যায়ে নির্ধারণের বিষয়েও আলোচনা হয়। উভয় দেশ পর্যটন খাতের উন্নয়নে যৌথভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করে।

এ সময় মন্ত্রী ও প্রতিমন্ত্রী নেপালের সঙ্গে বিমান ও পর্যটন খাতে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী

বিআরটি নিয়ে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

হাসিনার করা চুক্তিই খুলে দিতে পারে বেনজীরকে ফেরানোর পথ

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: সংসদে ববি হাজ্জাজ

বিএনপি এমপির বক্তব্য নিয়ে সংসদে উত্তেজনা, এক্সপাঞ্জ