হোম > জাতীয়

স্টার্টআপ বাংলাদেশ থেকে ৩৬ উদ্যোক্তা প্রতিষ্ঠানে ১০৯ কোটি টাকা বিনিয়োগ হয়েছে: সংসদে তথ্যপ্রযুক্তিমন্ত্রী

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। ছবি: সংগৃহীত

সরকারের ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান ‘স্টার্টআপ বাংলাদেশ’-এর মাধ্যমে এই পর্যন্ত ৩৬টি প্রযুক্তিনির্ভর ও উদ্ভাবনী স্টার্টআপ চূড়ান্ত হয়েছে এবং সেখানে প্রায় ১০৯ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

আজ ত্রয়োদশ জাতীয় সংসদের চলমান দ্বিতীয় অধিবেশনে নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য মো. আশরাফ উদ্দিনের এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এসব তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্বটি অনুষ্ঠিত হয়।

তথ্যপ্রযুক্তিমন্ত্রী বলেন, স্টার্টআপ বাংলাদেশের মাধ্যমে এ পর্যন্ত ৫৫টি স্টার্টআপ বিনিয়োগের জন্য অনুমোদন লাভ করেছে। তবে অনুমোদনের পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লিগ্যাল ডিউ ডিলিজেন্স ও বিনিয়োগের শর্ত নির্ধারণ করা হয়ে থাকে। এ প্রক্রিয়ায় ৫৫টি অনুমোদিত স্টার্টআপের মধ্যে ১৯টিকে বিভিন্ন পর্যায়ে অসংগতি ও বিনিয়োগের শর্তে মতানৈক্যের কারণে বাতিল করা হয়েছে।

মন্ত্রী জানান, চূড়ান্ত অনুমোদনপ্রাপ্ত ৩৬টি প্রযুক্তিনির্ভর ও উদ্ভাবনী স্টার্টআপে প্রায় ১০৯ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। বিনিয়োগ পাওয়া উল্লেখযোগ্য প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে—চালডাল লিমিটেড, টেন মিনিট স্কুল লিমিটেড, সেবা প্ল্যাটফর্ম লিমিটেড ও ট্যুর বুকিং বাংলাদেশ লিমিটেড।

স্টার্টআপ খাতের অগ্রগতি তুলে ধরে মন্ত্রী বলেন, উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর উদ্যোক্তাদের বিকাশে সরকারের সহায়তা অব্যাহত রয়েছে। দেশের ডিজিটাল অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সম্ভাবনাময় নতুন উদ্যোক্তাদের পৃষ্ঠপোষকতা ও বিনিয়োগ কার্যক্রমও চলমান রয়েছে।

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী

বিআরটি নিয়ে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

হাসিনার করা চুক্তিই খুলে দিতে পারে বেনজীরকে ফেরানোর পথ

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: সংসদে ববি হাজ্জাজ

বিএনপি এমপির বক্তব্য নিয়ে সংসদে উত্তেজনা, এক্সপাঞ্জ