হোম > জাতীয়

আগামী দিনে ইন্দো-প‍্যাসিফিক অঞ্চলের কৌশল ঠিক করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক: পল কাপুর

আজকের পত্রিকা ডেস্ক­

পল কাপুর। ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ‍্য এশিয়াবিষয়ক অ‍্যাসিস্ট‍্যান্ট সেক্রেটারি পল কাপুর জানিয়েছেন, আগামী দিনে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের কৌশল কী হবে, তা অনেকটাই নির্ধারণ করে দেবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক। সম্প্রতি বাংলাদেশ থেকে ২৫ সদস্যের এক ব্যবসায়ী প্রতিনিধিদল ওয়াশিংটন ডিসিতে গেলে তাঁদের সম্মানে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

সিলেক্ট ইউএসএ ইনভেস্টমেন্ট সামিট ২০২৬-এ যোগ দিতে বাংলাদেশ থেকে ২৫ সদস্যের একটি ব‍্যবসায়ী প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রের ফেডারেল রাজধানী ওয়াশিংটন ডিসিতে পৌঁছালে তাঁদের সম্মানে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে পল কাপুর বিশেষ জোর দিয়ে বলেন, বাংলাদেশের সঙ্গে চুক্তির পর মার্কিন প্রতিষ্ঠানগুলো আরও বেশি সুযোগ পাবে। এর মাধ্যমে বাংলাদেশে অশুল্ক বাধা যেমন দূর হয়েছে। তেমনি মার্কিন পণ‍্য প্রবেশ ও ব‍্যবসার নতুন সুযোগ তৈরি করেছে।

এ সময় তিনি বোয়িংয়ের উড়োজাহাজ কেনার জন‍্য বাংলাদেশকে বিশেষ ধন‍্যবাদ জানান। পাশাপাশি তিনি দাবি করেন, ‘বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্কই ঠিক করবে আগামী দিনে ইন্দো-প‍্যাসিফিক অঞ্চলের কৌশল।’

চলতি মাসের ৩ থেকে ৬ তারিখে অনুষ্ঠিত এই সামিটে ১০০টির বেশি দেশ থেকে প্রায় পাঁচ হাজার প্রতিনিধি অংশ নিচ্ছেন। এর মধ‍্যে ২ হাজার ৭০০ বিনিয়োগকারী ব‍্যবসায়ী। বাংলাদেশ প্রতিনিধিদলের সম্মানে একটি সংবর্ধনার আয়োজন করেছিল ওয়াশিংটন ডিসির ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিল।

অনুষ্ঠানে পল কাপুর ছাড়াও বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন ও যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম অংশ নেন। এ ছাড়া চেম্বার অব কমার্সের কর্মকর্তা ও বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন ডিসির কূটনীতিকেরা উপস্থিত ছিলেন।

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী

বিআরটি নিয়ে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

হাসিনার করা চুক্তিই খুলে দিতে পারে বেনজীরকে ফেরানোর পথ

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: সংসদে ববি হাজ্জাজ

বিএনপি এমপির বক্তব্য নিয়ে সংসদে উত্তেজনা, এক্সপাঞ্জ