হোম > জাতীয়

জাতীয় পেনশন কর্তৃপক্ষের নতুন নির্বাহী চেয়ারম্যান ড. মো. সুরাতুজ্জামান, সদস্য শেখ কামরুল হাসান

বিশেষ প্রতিনিধি, ঢাকা

জাতীয় পেনশন কর্তৃপক্ষের নতুন নির্বাহী চেয়ারম্যান ড. মো. সুরাতুজ্জামান ও সদস্য শেখ কামরুল হাসান। ছবি: বিজ্ঞপ্তি

সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নকারী সংস্থা জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ড. মো. সুরাতুজ্জামান। অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন অর্থ বিভাগের প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।

ড. মো. সুরাতুজ্জামান বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৫তম ব্যাচের একজন মেধাবী কর্মকর্তা। তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সহকারী একান্ত সচিবসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এর পাশাপাশি তিনি বিভিন্ন সমাজকল্যাণমুখী কর্মকাণ্ড এবং লেখালেখির সঙ্গে জড়িত রয়েছেন।

এদিকে জাতীয় পেনশন কর্তৃপক্ষের নতুন সদস্য করা হয়েছে বিসিএস (অডিট অ্যান্ড অ্যাকাউন্টস) ক্যাডারের ১৫তম ব্যাচের একজন কর্মকর্তা শেখ কামরুল হাসানকে। অর্থ বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে এ পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়।

শেখ কামরুল হাসান চাকরিজীবনে তিনটি মন্ত্রণালয়ের প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা, ফাইন্যান্স কন্ট্রোলার (আর্মি), বিভাগীয় হিসাব নিয়ন্ত্রকসহ অর্থ প্রশাসনের বিভিন্ন দপ্তরে প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। বিনিয়োগ বোর্ড, নৌপরিবহন এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উচ্চতর পদে দায়িত্ব পালনসহ তিনি কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশনে ১ম সচিব (বাণিজ্যিক) ছিলেন।

শেখ কামরুল হাসান শ্রীমঙ্গলে চা বাগান শ্রমিক ভবিষ্যৎ তহবিল কার্যালয়ে নিয়ন্ত্রক হিসেবে শ্রমিক উন্নয়ন অবদান রেখেছেন। পাশাপাশি তিনি বাংলাদেশ স্কাউটসের জাতীয় উপকমিশনার এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ‘বি’ গ্রেড আম্পায়ার ছিলেন। এ ছাড়া আর্থিক ও প্রশাসনিক আইনের হ্যান্ডবুক নামক পুস্তকের প্রণেতা তিনি।

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী

বিআরটি নিয়ে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

হাসিনার করা চুক্তিই খুলে দিতে পারে বেনজীরকে ফেরানোর পথ

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: সংসদে ববি হাজ্জাজ

বিএনপি এমপির বক্তব্য নিয়ে সংসদে উত্তেজনা, এক্সপাঞ্জ