হোম > জাতীয়

এলজিইডির প্রধান প্রকৌশলী হলেন রশীদ মিয়া

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

আব্দুর রশীদ মিয়া

জনপ্রশাসনে রদবদলে নতুন প্রধান প্রকৌশলী পেয়েছে এলজিইডি। অবসরোত্তর ছুটিতে থাকা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আব্দুর রশীদ মিয়াকে প্রতিষ্ঠানটির প্রধান প্রকৌশলী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এই কর্মকর্তার অবসরোত্তর ছুটি স্থগিতের শর্তে এক বছরের চুক্তিতে ওই পদে নিয়োগ দিয়ে আজ মঙ্গলবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে আব্দুর রশীদকে এলজিইডির প্রধান প্রকৌশলী পদে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দিয়ে নির্ধারণ করা হবে‌‌।

আব্দুর রশীদ মিয়া এলজিইডির মানবসম্পদ উন্নয়ন, মান নিয়ন্ত্রণ ও পরিবেশ ইউনিটের অতিরিক্ত প্রধান প্রকৌশলী থাকার সময় গত বছরের ৪ ফেব্রুয়ারি চলতি দায়িত্বে এলজিইডির প্রধান প্রকৌশলী হিসেবে নিয়োগ পান। গত বছরের শেষ দিকে অবসরে যান‌ তিনি।

সংসদীয় কমিটির বৈঠক: জুলাইয়ের দায়মুক্তি অধ্যাদেশের হুবহু বিলে রাখতে মতৈক্য

আধিপত্য বিস্তারের জের: ৪০ বাড়িতে ভাঙচুর-লুটপাট

উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব পেলেন রাষ্ট্রপতি

মিল্ক ভিটার মহাব্যবস্থাপক হলেন এনায়েত করিম চৌধুরী

২৫ মার্চের গণহত্যা প্রতিরোধে তৎকালীন রাজনৈতিক নেতাদের ভূমিকা গবেষণার বিষয়: প্রধানমন্ত্রী

স্বাধীনতা দিবসে মানিক মিয়া অ্যাভিনিউয়ে গাইবে ওয়ারফেজ

কলার মোচার ‘লাল পতাকা’ দেখিয়ে সংকেত দেওয়া সেই দিনমজুরকে রেলওয়ের সংবর্ধনা

গণহত্যা ও স্বাধীনতা দিবসে দেশজুড়ে র‍্যাবের বিশেষ নিরাপত্তাব্যবস্থা

ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসে টানা ১১ ঘণ্টা অফিসে প্রধানমন্ত্রী

ডিএমপির তিন থানায় নতুন ওসি