হোম > জাতীয়

মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যা

সেই হিটু শেখের মৃত্যুদণ্ডের পেপারবুক প্রস্তুত

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

প্রতীকী ছবি

মাগুরায় আট বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) মামলার পেপারবুক প্রস্তুত হয়েছে। বিজি প্রেস থেকে পেপারবুক প্রস্তুত হয়ে আজ সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় পৌঁছেছে। আলোচিত এই মামলায় নিম্ন আদালতের রায়ের ১৩ মাস পর ডেথ রেফারেন্সের পেপারবুক প্রস্তুত হলো।

ডেথ রেফারেন্স শাখার দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, পেপারবুক পৌঁছেছে। এখন প্রধান বিচারপতি চাইলে এটি অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির জন্য বেঞ্চে পাঠাবেন।

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল গতকাল রোববার সাংবাদিকদের বলেন, নারী ও শিশু নির্যাতন-সংক্রান্ত মামলা শুনানির জন্য প্রধান বিচারপতি নির্দিষ্ট বেঞ্চ গঠন করে দেবেন। ওই বেঞ্চ আগামী রোববার (১৪ জুন) থেকে কার্যকর হবে।

গত বছরের ৫ মার্চ মাগুরার শ্রীপুরে একটি গ্রামে শিশুটি ধর্ষণের শিকার হয়। পরদিন ৬ মার্চ তাকে অচেতন অবস্থায় মাগুরা হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় গত বছরের ১৩ মার্চ শিশুটির মৃত্যু হয়। ওই ঘটনায় বিক্ষুব্ধ লোকজন অভিযুক্ত ব্যক্তিদের বাড়িতে অগ্নিসংযোগ করেন।

শিশুটির মা গত বছরের ৮ মার্চ চারজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মাগুরা সদর থানায় ধর্ষণ ও হত্যাচেষ্টার মামলা করেন। ওই মামলায় দ্রুত বিচার শেষে ওই বছরের ১৭ মে রায় দেন মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। রায়ে হিটু শেখকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

এরপর মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলার রায়ের নথি পাঠানো হয় হাইকোর্টে। বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে ২৫ জুন হাইকোর্টে আপিল করেন হিটু শেখ।

গ্রহণযোগ্যতার শুনানি শেষে ১ জুলাই হাইকোর্ট আপিল শুনানির জন্য গ্রহণ করেন। পাশাপাশি বিচারিক আদালতের রায়ে তাঁকে দেওয়া অর্থদণ্ড স্থগিত করা হয়।

আরও পড়ুন:

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী

বিআরটি নিয়ে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

হাসিনার করা চুক্তিই খুলে দিতে পারে বেনজীরকে ফেরানোর পথ

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: সংসদে ববি হাজ্জাজ

বিএনপি এমপির বক্তব্য নিয়ে সংসদে উত্তেজনা, এক্সপাঞ্জ