হোম > জাতীয়

দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

প্রতীকী ছবি

দেশের আকাশে আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এর ফলে আগামীকাল শুক্রবার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী শনিবার (২১ মার্চ) সারা দেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে।

আজ সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। বৈঠক শেষে তিনি আনুষ্ঠানিকভাবে জানান, দেশের কোথাও ১৪৪৭ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার খবর পাওয়া যায়নি।

হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী চাঁদ দেখা সাপেক্ষে মাস ২৯ বা ৩০ দিনে হয়ে থাকে। আজ ২৯ রমজান শেষে চাঁদ দেখা না যাওয়ায় নিয়ম অনুযায়ী রমজান মাস ৩০ দিন পূর্ণ হচ্ছে। এক মাস সিয়াম সাধনার পর শনিবার শাওয়াল মাসের প্রথম দিনে মুসলমানরা তাঁদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদ্‌যাপন করবেন।

ঈদের তারিখ নিশ্চিত হওয়ার পর থেকেই দেশজুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের ভিড়ে মুখর এখন বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালগুলো।

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী

বিআরটি নিয়ে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

হাসিনার করা চুক্তিই খুলে দিতে পারে বেনজীরকে ফেরানোর পথ

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: সংসদে ববি হাজ্জাজ

বিএনপি এমপির বক্তব্য নিয়ে সংসদে উত্তেজনা, এক্সপাঞ্জ