হোম > জাতীয়

নির্বাচনে কোন বাহিনীর কতজন দায়িত্ব পালন করবেন জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: আজকের পত্রিকা

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ব‌লেন, রাজ‌নৈ‌তিক দলগু‌লো ভোট টানার জন‌্য নানা কথা ব‌লে। প্রশাসন নির‌পেক্ষভা‌বে কাজ কর‌ছে। নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে। সে ক্ষেত্রে ১ লাখ সেনাবাহিনী, দেড় লাখ পুলিশ, ৫ হাজার নেভি, ৩৭ হাজার বিজিবি, ১০ হাজার র‌্যাব, ৫ হাজার কোস্ট গার্ড এবং ৬ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।

জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য আজ সোমবার (২ ফেব্রুয়ারি) বরিশালে আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তি‌নি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘নির্বাচন শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক এবং উৎসবমুখর করতে সবাই প্রস্তুত আছেন। সে লক্ষ্যে আমাদের প্রস্তুতি ভালো। বরিশাল জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির সভাপতিত্বে প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।’

এক প্রশ্নের জবা‌বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব‌লেন, বিভাগীয় কমিশনার হেলিকপ্টার চাইলেও দুর্ঘটনার সমস্যা সমাধানে হেলিকপ্টার ব্যবহার করতে পারবে না। নদীবেষ্টিত এলাকা হওয়ায় এই অঞ্চ‌লে কোস্ট গার্ড এবং নেভির সংখ‌্যা বা‌ড়ি‌য়ে দেওয়া হ‌য়ে‌ছে।

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী

বিআরটি নিয়ে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

হাসিনার করা চুক্তিই খুলে দিতে পারে বেনজীরকে ফেরানোর পথ

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: সংসদে ববি হাজ্জাজ

বিএনপি এমপির বক্তব্য নিয়ে সংসদে উত্তেজনা, এক্সপাঞ্জ