হোম > জাতীয়

বিএডিসির চেয়ারম্যান হিসেবে মো. আজিজুল ইসলামের যোগদান

আজকের পত্রিকা ডেস্ক­

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) চেয়ারম্যান মো. আজিজুল ইসলাম। ছবি: বিজ্ঞপ্তি

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)-এর চেয়ারম্যান হিসেবে যোগ দিয়েছেন মো. আজিজুল ইসলাম। গত বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) তাঁকে বিএডিসির চেয়ারম্যান হিসেবে পদায়ন করা হয়। গতকাল রোববার (৮ ফেব্রুয়ারি) তিনি এ পদে যোগদান করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখার ১১৫ নম্বর স্মারকের প্রজ্ঞাপন অনুযায়ী, মো. আজিজুল ইসলামকে কৃষি মন্ত্রণালয়াধীন প্রতিষ্ঠান বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)-এর চেয়ারম্যান হিসেবে পদায়ন করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, মো. আজিজুল ইসলাম গত ০৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বিএডিসি’র চেয়ারম্যান পদে যোগদান করেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মো. আজিজুল ইসলাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তা। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ১৮ তম ব্যাচের একজন সদস্য এবং ১৯৯৯ সালের জানুয়ারি মাসে সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মজীবন শুরু করেন। বিএডিসিতে যোগদানের পূর্বে তিনি প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের সদস্য হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী

বিআরটি নিয়ে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

হাসিনার করা চুক্তিই খুলে দিতে পারে বেনজীরকে ফেরানোর পথ

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: সংসদে ববি হাজ্জাজ

বিএনপি এমপির বক্তব্য নিয়ে সংসদে উত্তেজনা, এক্সপাঞ্জ