হোম > জাতীয়

এবার কুয়েতে হচ্ছে না প্রবাসীদের সঙ্গে দূতাবাসের ঈদ শুভেচ্ছা বিনিময়

বিশেষ প্রতিনিধি, ঢাকা

কুয়েতে বাংলাদেশ দূতাবাসের বিজ্ঞপ্তি

ইরান যুদ্ধের পরিপ্রেক্ষিতে কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঐতিহ্যবাহী ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। এ নিয়ে দূতাবাসের পক্ষ থেকে আন্তরিক দুঃখ প্রকাশ করা হয়েছে।

আজ বুধবার জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতি বছর ঈদুল ফিতরের দিন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তাঁর সরকারি বাসভবন ‘বাংলাদেশ হাউস’-এ প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করে থাকেন। তবে চলমান পরিস্থিতিতে এবার সেই আয়োজন করা যাচ্ছে না।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কুয়েত সরকার বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে নিরাপত্তাজনিত সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ঈদের ছুটির সময় নাট্যানুষ্ঠান, সংগীতানুষ্ঠান, কনসার্ট, বিবাহ অনুষ্ঠানসহ সব ধরনের জনসমাগমমূলক আয়োজন নিষিদ্ধ ঘোষণা করেছে। এই নিষেধাজ্ঞার কারণে দূতাবাসের নিয়মিত ঈদ আয়োজনও স্থগিত রাখতে হচ্ছে।

এ অবস্থায় কুয়েতে বাংলাদেশ দূতাবাস প্রবাসী বাংলাদেশিদের কাছে বিষয়টি অনুধাবনের জন্য অনুরোধ জানিয়েছে এবং সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছে।

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী

বিআরটি নিয়ে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

হাসিনার করা চুক্তিই খুলে দিতে পারে বেনজীরকে ফেরানোর পথ

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: সংসদে ববি হাজ্জাজ

বিএনপি এমপির বক্তব্য নিয়ে সংসদে উত্তেজনা, এক্সপাঞ্জ