হোম > জাতীয়

ঘোড়ার মাংস বিক্রির অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নিতে নির্দেশ হাইকোর্টের

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

গাজীপুরে ২০২৫ সালের নভেম্বরে ঘোড়ার মাংস বিক্রির অভিযোগ তদন্ত ও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ঘোড়ার মাংসের অবৈধ বাণিজ্য প্রতিরোধে সমন্বিত কর্মপরিকল্পনা ও নির্দেশিকা প্রণয়ন করে আগামী ৬০ দিনের মধ্যে দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।

এ-সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে আজ রোববার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের বেঞ্চ এসব আদেশ দেন।

দেশে অবৈধ ঘোড়ার মাংসের বাণিজ্য নিষিদ্ধকরণের নির্দেশনা চেয়ে অভয়ারণ্য বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশন, এ কে খান হেলথকেয়ার ট্রাস্ট এবং অভিনেত্রী জয়া আহসান রিটটি করেন। রিটের পক্ষে শুনানি করেন সাকিব মাহবুব। সঙ্গে ছিলেন সাজিদ হাসান।

সাকিব মাহবুব আদেশের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করে বলেন, ঘোড়ার মাংস এবং রোগাক্রান্ত পশুর অবৈধ জবাই, মাংস প্রক্রিয়াজাতকরণ, বিতরণ ও বিক্রি বন্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় সংশ্লিষ্টদের ব্যর্থতা নিয়ে রুলও জারি করেছেন আদালত।

সাকিব মাহবুব জানান, ২০২৫ সালের নভেম্বরে গাজীপুরের জেলা প্রশাসন, প্রাণিসম্পদ অধিদপ্তর, র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে অবৈধ ঘোড়ার মাংসের বাণিজ্য চক্রের সন্ধান মেলে। ওই অভিযানে প্রায় ৩৬টি গুরুতর অসুস্থ ঘোড়া এবং আটটি জবাইকৃত ঘোড়া ও বিতরণ এবং বিক্রির জন্য প্রস্তুত করা বিপুল পরিমাণ মাংস উদ্ধার করা হয়। উদ্ধারকৃত প্রাণীগুলো অত্যন্ত অস্বাস্থ্যকর অবস্থায় পাওয়া যায়। প্রাণীগুলো তীব্র অপুষ্টি, চিকিৎসাবিহীন সংক্রমণ, উন্মুক্ত ক্ষত, পোকার সংক্রমণ, টিউমার এবং অন্যান্য গুরুতর আঘাতে ভুগছিল।

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী

বিআরটি নিয়ে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

হাসিনার করা চুক্তিই খুলে দিতে পারে বেনজীরকে ফেরানোর পথ

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: সংসদে ববি হাজ্জাজ

বিএনপি এমপির বক্তব্য নিয়ে সংসদে উত্তেজনা, এক্সপাঞ্জ