হোম > জাতীয়

শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্বাধীনতা দিবস উদ্‌যাপন বিমানের

বিশেষ প্রতিনিধি, ঢাকা

রাজধানীর বলাকা প্রাঙ্গণে অবস্থিত শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন বিমানের কর্মকর্তা-কর্মচারীরা। ছবি: বিমান এয়ারলাইনস

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে উদ্‌যাপন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। দিবসটি উপলক্ষে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা শহীদদের স্মরণে নানা কর্মসূচিতে অংশ নেন এবং দেশের সেবায় নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর বলাকা প্রাঙ্গণে অবস্থিত শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এতে বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি সব স্তরের কর্মচারীরা অংশগ্রহণ করেন।

দিবসের কর্মসূচির অংশ হিসেবে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা ও বিমানের নিজস্ব পতাকা উত্তোলন করা হয়। পরে পবিত্র কোরআন তিলাওয়াত ও দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে বিমানের পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) সংক্ষিপ্ত বক্তব্যে স্বাধীনতার তাৎপর্য তুলে ধরেন এবং দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় পেশাদারির সঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। এ ছাড়া বিমানের বিভিন্ন ইউনিয়ন ও অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন।

বিমানের পক্ষ থেকে জানানো হয়, জাতির এই শ্রেষ্ঠ অর্জনের প্রতি সম্মান জানিয়ে তারা দেশপ্রেম, দায়িত্ববোধ ও পেশাদারির মাধ্যমে দেশের সেবায় নিয়োজিত থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী

বিআরটি নিয়ে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

হাসিনার করা চুক্তিই খুলে দিতে পারে বেনজীরকে ফেরানোর পথ

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: সংসদে ববি হাজ্জাজ

বিএনপি এমপির বক্তব্য নিয়ে সংসদে উত্তেজনা, এক্সপাঞ্জ