হোম > জাতীয়

আদালত অবমাননাকর পোস্ট: যুবলীগ নেতাকে কারাদণ্ড দিলেন ট্রাইব্যুনাল

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

প্রতীকী ছবি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে ফেসবুকে অবমাননাকর পোস্ট দেওয়ায় এম এইচ পাটোয়ারী (বাবু) নামের এক যুবলীগ নেতাকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ রোববার হাজির হয়ে পোস্টের কথা স্বীকার করে নি:শর্ত ক্ষমা প্রার্থনার পর বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই রায় দেন।

প্রসিকিউটর শাইখ মাহদী রায়ের বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ওই যুবলীগ নেতা ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে নি:শর্ত ক্ষমা চেয়েছেন। তিনি বলেছেন–হতাশা থেকে এমন পোস্ট দিয়েছেন। শুনানি শেষে তাকে দুই মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে এম এইচ পাটোয়ারী বাবু নামের ফেসবুক আইডি থেকে দেওয়া একটি পোস্টে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার, সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল, সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনিরের বিরুদ্ধে প্রায় ১২ হাজার কোটি টাকা লেনদেনের পোস্ট করা হয়। পরে বিষয়টি নজরে এলে প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৭ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ বাবু বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

পরোয়ানার পর বাবুকে গ্রেপ্তারে তাঁর বাসায় অভিযান চালানো হয়। তবে তাকে পাওয়া না গলেও সেখান থেকে স্যামসাং ব্র্যান্ডের একটি মুঠোফোন জব্দ করা হয়। যেটিতে এম এইচ পাটোয়ারী বাবুর ফেসবুক আইডি লগইন অবস্থায় পাওয়া যায়।

তিনি ছাত্রলীগের সাবেক সহসভাপতি এবং বর্তমানে ঢাকা মহানগর যুবলীগ উত্তরের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক বলে জানা গেছে।

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী

বিআরটি নিয়ে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

হাসিনার করা চুক্তিই খুলে দিতে পারে বেনজীরকে ফেরানোর পথ

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: সংসদে ববি হাজ্জাজ

বিএনপি এমপির বক্তব্য নিয়ে সংসদে উত্তেজনা, এক্সপাঞ্জ