হোম > জাতীয়

আটক ৮০ জেলেকে ফেরত দিচ্ছে ভারত

ফাইল ছবি

সাগরে মাছ ধরার সময় ভারতীয় কোস্ট গার্ডের হাতে আটক বাংলাদেশি ৮০ জেলে-মাঝিমাল্লাকে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করার কথা জানিয়েছে সে দেশের পুলিশ। তাঁদের ওডিশা রাজ্যের পারাদ্বীপ থানা-পুলিশের কাছে হস্তান্তরের পর পরিচয় শনাক্তের কাজ শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ভারতীয় গণমাধ্যম ইকোনমিক টাইমস গতকাল বৃহস্পতিবার এ খবর দিয়েছে।

পারাদ্বীপের উপপুলিশ সুপার সন্তোষ কুমার জেনা বলেন, ‘আটক বাংলাদেশি জেলেদের পারাদ্বীপ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিচয় যাচাইয়ের জন্য তাদের আমাদের কাছে দেওয়া হয়েছে। ইতিমধ্যে সেই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।’

সন্তোষ কুমার জেনা বলেন, সাগরে মাছ ধরার জন্য প্রয়োজনীয় প্রটোকল অনুসরণ করে এবং দুই দেশের মধ্যে কূটনৈতিক সুসম্পর্ক বজায় রাখার স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এর আগে গত সোমবার বেলা ১১টায় সুন্দরবনের হিরণ পয়েন্টের অদূরে ফেয়ারওয়ে বয়াসংলগ্ন এলাকা থেকে ৮০ জেলে-মাঝিমাল্লাসহ দুটি ট্রলার আটক করে ভারতীয় কোস্ট গার্ড। তাদের দাবি, বাংলাদেশি জেলেরা ভারতের জলসীমায় ঢুকে পড়েছিলেন।

তবে ভারতীয় কোস্ট গার্ডের অভিযোগ নাকচ করে দিয়ে বাংলাদেশের সামুদ্রিক মৎস্য অধিদপ্তর বলছে, মাছ ধরার ট্রলার এফভি মেঘনা-৫ বাংলাদেশের অভ্যন্তরে জলসীমার ২১ ডিগ্রি ১৩৫ থেকে ৮৯ ডিগ্রি ১৩.৫ পজিশনে ছিল। এফভি লায়লা-২ ট্রলারটিও একই পজিশনে ছিল।

বাংলাদেশের প্রতিবাদ

এদিকে বাংলাদেশের সমুদ্রসীমা থেকে জেলে, নাবিকসহ দুটি মাছ ধরার জাহাজ নিয়ে যাওয়া হয়েছে অভিযোগ করে ভারতের কাছে এর প্রতিবাদ জানিয়েছে ঢাকা। পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এসব কথা জানান। তিমুর-লেস্তের প্রেসিডেন্ট হোসে রামোস-হোর্তার বাংলাদেশ সফর উপলক্ষে ওই প্রেস ব্রিফিং ডাকা হয়।

সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, সরকার একটি কূটনৈতিক পত্রের মাধ্যমে ভারতকে প্রতিবাদ জানিয়েছে।

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী

বিআরটি নিয়ে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

হাসিনার করা চুক্তিই খুলে দিতে পারে বেনজীরকে ফেরানোর পথ

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: সংসদে ববি হাজ্জাজ

বিএনপি এমপির বক্তব্য নিয়ে সংসদে উত্তেজনা, এক্সপাঞ্জ