হোম > জাতীয়

ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটে বিমানের ফ্লাইট আবার চালু

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ। ফাইল ছবি

বিমান বাংলাদেশ এয়ারলাইরনের স্থগিত থাকা ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটে ফ্লাইট আবার চালু হচ্ছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম (রিতা) এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের নির্দেশনা ও সরকারের উদ্যোগের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সম্মানিত যাত্রীদের চাহিদা এবং প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের প্রত্যাশা বিবেচনায় নিয়ে আসন্ন হজ কার্যক্রম সমাপ্তির পর আগামী ১ জুলাই ২০২৬ তারিখ থেকে ওই রুটে বিমানের ফ্লাইট আবার পরিচালনার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রাথমিকভাবে এই রুটে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনা করা হবে, যা প্রতি শনি ও মঙ্গলবার চলাচল করবে এবং ফ্লাইট দুটি ঢাকা থেকে সিলেট হয়ে ম্যানচেস্টার গমন করবে।

ফ্লাইটের সময়সূচি: ঢাকা থেকে ছাড়বে স্থানীয় সময় সকাল ১০টা ৫৫ মিনিটে, সিলেট থেকে ছাড়বে স্থানীয় সময় দুপুর ১২টা ৫০ মিনিটে ও ম্যানচেস্টার পৌঁছাবে স্থানীয় সময় রাত ১০টা ৫৫ মিনিটে। ম্যানচেস্টার থেকে ছাড়বে স্থানীয় সময় রাত ৯টায়, সিলেট পৌঁছাবে পরদিন স্থানীয় সময় বেলা ১১টা ৫০ মিনিটে ও ঢাকা পৌঁছাবে বেলা ১টা ৩০ মিনিটে।

উল্লেখ্য, যাত্রীসেবার ধারাবাহিকতা ও অপারেশনাল স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি সীমিত বহরের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে গত ১ মার্চ ২০২৬ থেকে ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটে ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল। সরকারের দূরদর্শী দিকনির্দেশনা এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতার মাধ্যমে জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস এ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক রুটটি আবার চালুর উদ্যোগ গ্রহণ করেছে, যা যুক্তরাজ্যে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়সহ সংশ্লিষ্ট যাত্রীদের ভ্রমণকে আরও সহজতর করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

সম্মানিত যাত্রীদের টিকিট বুকিং ও ফ্লাইটসম্পর্কিত বিস্তারিত তথ্যের জন্য তাঁদের কাছের বিমান সেলস সেন্টার, IATA অনুমোদিত ট্রাভেল এজেন্সি, বিমান কল সেন্টার (১৩৬৩৬/+৮৮০৯৬১০৯-১৩৬৩৬) অথবা বিমানের ওয়েবসাইট (www.biman-airlines.com)- এ যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী

বিআরটি নিয়ে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

হাসিনার করা চুক্তিই খুলে দিতে পারে বেনজীরকে ফেরানোর পথ

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: সংসদে ববি হাজ্জাজ

বিএনপি এমপির বক্তব্য নিয়ে সংসদে উত্তেজনা, এক্সপাঞ্জ