হোম > জাতীয়

প্রথম সরকারি সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: বিএনপি মিডিয়া সেল

প্রথম সরকারি সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় যাচ্ছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ বুধবার জাতীয় সংসদে এই তথ্য নিশ্চিত করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

গত ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করার পর থেকে তাঁর প্রথম বিদেশ সফর নিয়ে নানা গুঞ্জন চলছিল। সাধারণত বাংলাদেশে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রীদের প্রথম সফরে ওমরাহ পালনের জন্য সৌদি আরব যাওয়ার একটি রাজনৈতিক নজির বা ঐতিহ্য রয়েছে। কিন্তু সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ায় মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে প্রধানমন্ত্রীর সৌদি সফরের সেই পরিকল্পনা আর এগোয়নি।

এরপর সরকারের উচ্চপর্যায়ে তারেক রহমানের প্রথম রাষ্ট্রীয় সফর ভুটানের মতো কোনো সার্কভুক্ত প্রতিবেশী দেশ দিয়ে শুরু করা যায় কি না, তা নিয়েও আলোচনা হয়েছিল। তবে সব বিবেচনা শেষে মালয়েশিয়াকেই প্রথম গন্তব্য হিসেবে বেছে নেওয়া হয়েছে।

প্রথম রাষ্ট্রীয় সফরের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়াকে বেছে নেওয়ার এই সিদ্ধান্তকে অত্যন্ত ইতিবাচক ও সময়োপযোগী মনে করছেন ভূরাজনৈতিক বিশ্লেষকেরা।

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী

বিআরটি নিয়ে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

হাসিনার করা চুক্তিই খুলে দিতে পারে বেনজীরকে ফেরানোর পথ

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: সংসদে ববি হাজ্জাজ

বিএনপি এমপির বক্তব্য নিয়ে সংসদে উত্তেজনা, এক্সপাঞ্জ