হোম > জাতীয়

পৌরসভা হলো পেকুয়া, সীমানা বাড়ল শিবগঞ্জ পৌরসভার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি

কক্সবাজারের পেকুয়া উপজেলায় পৌরসভা গঠনের প্রস্তাব অনুমোদন করেছে সরকার। এ ছাড়া বগুড়ার শিবগঞ্জ পৌরসভার সীমানা সম্প্রসারণের প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

এই সভায় বগুড়া সিটি করপোরেশনসহ নতুন উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

আজ শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার পেকুয়া ইউনিয়নের পেকুয়া মৌজা ও মেহেরনামা মৌজাকে নিয়ে পেকুয়া পৌরসভা গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়।

বিদ্যমান বিধি অনুযায়ী জনসংখ্যা, জনসংখ্যার ঘনত্ব, স্থানীয় আয়ের উৎস, অকৃষি পেশার শতকরা হার এবং এলাকার অর্থনৈতিক গুরুত্বসহ পৌরসভা প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় শর্ত পূরণ হওয়ায় পেকুয়া পৌরসভা গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়।

এ ছাড়া বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ ইউনিয়নের পশ্চিম জাহাঙ্গীরাবাদ, জাহাঙ্গীরাবাদ, চাঁদনিয়া শিবগঞ্জ, উথলী, নারায়ণপুর, সন্ন্যাসী ধোন্দাকোলা; শিবগঞ্জ উপজেলার বিহার ইউনিয়নের নাটমরিচাই এবং শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের আঁচলাই এই ৮টি মৌজাকে শিবগঞ্জ পৌরসভার অন্তর্ভুক্ত করে শিবগঞ্জ পৌরসভার সীমানা সম্প্রসারণের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী

বিআরটি নিয়ে বিশেষজ্ঞদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

হাসিনার করা চুক্তিই খুলে দিতে পারে বেনজীরকে ফেরানোর পথ

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: সংসদে ববি হাজ্জাজ

বিএনপি এমপির বক্তব্য নিয়ে সংসদে উত্তেজনা, এক্সপাঞ্জ